এক্সপ্লোর

Arpita Mukherjee : নিয়োগ দুর্নীতিকাণ্ডেও চিটফাণ্ডকাণ্ডের ছায়া ! ভুয়ো কোম্পানি তৈরি করে লক্ষ লক্ষ টাকা পাচার ?

ইডি সূত্রে দাবি, এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডেও দেখা যাচ্ছে চিটফাণ্ডকাণ্ডের ছায়া! ভুয়ো কোম্পানি তৈরি করে টাকা পাচারের অভিযোগ উঠছে ।

প্রকাশ সিনহা,  কলকাতা : ভুয়ো কোম্পানি তৈরি করে টাকা পাচারের অভিযোগ রয়েছে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রীর বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মেলা এক নথি থেকে এমনই তথ্য মিলেছে। খোঁজ মিলছে ভুয়ো ডিরেক্টরেরও! কীভাবে তৈরি হয়েছিল অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড নামে এই কোম্পানি?

নিয়োগ দুর্নীতিকাণ্ডেও চিটফাণ্ডকাণ্ডের ছায়া
ফ্ল্যাটে টাকা, ব্যাঙ্কে টাকা, কলকাতায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, শহর থেকে শহরতলি সম্পত্তির ছড়াছড়ি! উঠে আসছে নানা ভুয়ো কোম্পানির হদিশও । ইডি সূত্রে দাবি, এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডেও দেখা যাচ্ছে চিটফাণ্ডকাণ্ডের ছায়া!

অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড
উঠে আসছে একের পর এক ভুয়ো কোম্পানি। ভুয়ো কোম্পানির মতোই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই কোম্পানিগুলির ভুয়ো ডিরেক্টররা। ইডির অফিসাররা মনে করছেন, এই সব ভুয়ো কোম্পানির মাধ্যমেই প্রচুর টাকার আদান প্রদান হয়েছে।
ইডি সূত্রে দাবি, ভুয়ো এই কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল, ‘অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড’। 

টাউন হাইটসের ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়, সেদিনই ফ্ল্যাটে পাওয়া একটি নথি থেকে এই কোম্পানির হদিশ মেলে। এরপর কোম্পানি বিষয়কমন্ত্রকের তথ্য খতিয়ে দেখা যায়, এই কোম্পানির বর্তমান ঠিকানা অর্পিতার ক্লাব টাউনের 8A ফ্ল্যাট। 

অজান্তেই ডিরেক্টর ! 
ইডি সূত্রে দাবি, ২০১২ সালে এই ভুয়ো ‘অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড’ কোম্পানি তৈরি হয়। তার প্রথম ডিরেক্টর ছিলেন হাওড়ার দুই বাসিন্দা সুমিত কুমার সিং এবং সুভাষ পাল। কোম্পানি তৈরির সময় ঠিকানা ছিল 9/1 মোহনলাল বাহালওয়ালা রোড, বালি, হাওড়া। বালির 10/10 বাহালওয়ালা রোডে গিয়ে জানা গেল, সুমিত কুমার সিং বর্তমানে বেঙ্গালুরু থাকেন। কিন্তু তাঁর শ্যালক ক্যামেরা দেখেই, আমাদের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। 

পাশেই থাকেন কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকা সুভাষ পাল। কী উদ্দেশ্যে তিনি এই কোম্পানি খুলেছিলেন? জিজ্ঞাসা করতেই উঠে এল বিস্ফোরক দাবি! তিনি বলেন, ' দেখুন আমরা অত্যন্ত গরিব। ২০১২ সালে এই বিপিন আমার কাছে এসেছিল। বলল মাসে মাসে টাকা দেব। বলল আর আমরা করে দিলাম। ... ৩ দিন আগে বলেছে, কেউ আসলে সুরানাজির নাম বলে দেবে।

ইডি সূত্রে দাবি, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন ‘অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড’-এর দু’জন ডিরেক্টরই। কোম্পানির নতুন ডিরেক্টর হন তেঘরিয়ার বাসিন্দা মৃন্ময় মালাকার এবং বিহারের বাসিন্দা রনেশ কুমার সিং।সেই মৃন্ময় মালাকারের তেঘরিয়ার বাড়িতেও গিয়েছিল এবিপি আনন্দ। তাঁকে দেখানো হয়,  ‘অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর পদে তাঁর নাম থাকার নথি!  কোম্পানির প্রথম ডিরেক্টর সুভাষ পালের মতোই আকাশ থেকে পড়েন তিনিও। ' আমি তো আজ পর্যন্ত জানি না। সইও আমার। অর্পিতাকে চিনিও না।' 

চমকের আরও বাকি। ইডি অফিসারদের দাবি,  ২০১৯ সালে ‘অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড’-এর ঠিকানার পরিবর্তন হয়। হাওড়ার ঠিকানা বদলে গিয়ে অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসের ফ্ল্যাটের ঠিকানা হয়ে যায়। নতুন ইমেল আডি হয় arpmymail@gmail.com । এই ইমেল অ্যাড্রেস অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি সূত্রে দাবি,  এই ধরনের ভুয়ো কোম্পানি বা শেল কোম্পানি তৈরি করা হত। তারপর মৃন্ময় মালাকার বা সুভাষ পালেদের মতো লোকেদের, অজান্তেই বা কখনও অল্প পয়সার বিনিময়ে ডিরেক্টর বানানো হয়। তারপর সেই কোম্পানির মাধ্যমে পাচার হয়ে যায় লক্ষ লক্ষ টাকা। 
গ্রাফিক্স আউট

এখন এই কোম্পানিগুলির মাধ্যমে কত টাকা কোথায় পাচার হয়েছে, সেদিকেই নজর ইডির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget