এক্সপ্লোর

North 24 Pargana: রহড়ায় গুলিকাণ্ডে গ্রেফতার, আজ আদালতে পেশ

ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। এখনও গুলিতে কে জখম হয়েছে, তার খোঁজ মেলেনি।

উত্তর ২৪ পরগনা: রহড়ায় জিসি রোডে গুলিকাণ্ডে গ্রেফতার ২। ধৃত মহম্মদ আরবাজ, নাদিম আহমেদ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। এখনও গুলিতে কে জখম হয়েছে, তার খোঁজ মেলেনি।

গতকাল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিতে একজন জখম হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের হলেও, ওই ব্যক্তির খোঁজ মেলেনি। দুষ্কৃতীদের নিশানা তিনিই ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কর্মী। পঞ্চায়েত ভোটের আগে বোমা- বন্দুকের প্র্যাকটিস চলছে, শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।

আসানসোলে হোটেল মালিক খুন, গোয়ালপোখরে শ্যুটআউট, জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুন, পাণ্ডুয়ায় খুন গাড়ি চালক। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক শ্যু়টআউটের ঘটনা ঘটেছে। এবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ের জি সি রোডের ছাই মহল্লায় চলল গুলি। সংকীর্ণ গলির দু’ধারে সারি সারি ঘর। তার মাঝেই রাস্তায় পড়ে গুলির খোল। 

স্থানীয় তৃণমূল কর্মীর অভিযোগ, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বাইকে চড়ে আসে ৪-৫ জন দুষ্কৃতী। এলাকার একটি বাচ্চাকে মারধর করায় গন্ডগোল শুরু হয়। আচমকাই এক দুষ্কৃতী গুলি চালায়। দুষ্কৃতীদের একজনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ।

রাতেই ঘটনাস্থল থেকে গুলির একটি খোল উদ্ধার করে রহড়া থানার পুলিশ। গুলিতে একজন জখম হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের হলেও, আহতের খোঁজ মেলেনি। ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলমের কথায়, কোন ছেলের ওপর গুলি লেগেছে না লেগেছে বাড়ির লোকের সাথে যোগাযোগ...কীসের জন্য ঝামেলাটা সেটাও আমরা জানার চেষ্টা করছি।

টিটাগড়ে শ্য়ুটআউটের ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার  রাজ্য মুখপাত্র সুপ্রিয় ঘোষের কথায়, এখানে নির্বাচন মানে হচ্ছে ব্য়াটল গ্রাউন্ড...প্র্যাকটিস চলছিল...ব্যাটল গ্রাউন্ড ভেবে প্র্যাকটিস করছিল। গুলি চলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু কোথা থেকে আসছে এত অস্ত্র? বারবার উঠছে প্রশ্ন। 

সম্প্রতি উত্তর ২৪ পরগনার জগদ্দলেও তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। গত রবিবার জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের ওপর হামলার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসকদলের ওই নেতা। এই ঘটনায় গতকাল রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget