এক্সপ্লোর

Mamata Banerjee Poems: ‘ওপাং ওপাং ঝপাং’, ‘হরে করে কম্বা’, কেন লেখেন এমন কবিতা, ব্যাখা করেছেন মমতা নিজেই

Justice Abhijit Ganguly: গতবছরের মাঝামাঝি নিজের লেখা কবিতার গুণগত মান নিয়ে সমালোচনার জবাব দিয়েছিলেন মমতা খোদই।

কলকাতা: কটাক্ষ, বিদ্রুপ উড়ে এসেছে আগেও। তাও কলম থামাননি তিনি। বরং সহজ-সরল ভাষা, যা ছোট থেকে বড় সকলের বুঝতে সুবিধা, তেমন লেখার পক্ষে সওয়াল করেছিলেন। তবে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতা লেখার ধরন নিয়ে কটাক্ষ করতে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly)। নাম না করে মমতার কবিতা এপাং-ওপাং-ঝপাং নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি। কবিতাটিকে ‘অখাদ্য’ বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই এমন কবিতা লেখেন বলে জানিয়েছিলেন মমতা (Mamata Banerjee Poems)।

ইচ্ছাকৃত ভাবেই এমন কবিতা লেখেন, জানিয়েছিলেন মমতা

গতবছরের মাঝামাঝি নিজের লেখা কবিতার গুণগত মান নিয়ে সমালোচনার জবাব দিয়েছিলেন মমতা খোদই। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, “ভাল চিন্তা মানুষকে বিকশিত করে। আমি যখন ছোট ছিলাম, ছোট ছোট কবিতা পড়তাম, 'আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে', ‘কাঠবেড়ালি কাঠবেড়ালি,' এ সব নিয়ে কেউ কখনও প্রশ্ন করেনি। এখন দেখি, এরা কোন গ্রুপ জানি না। হয়ত সমাজের বড় অংশ হবেন। তাঁদের সম্মান করি। তবে ভাবতে বলব। আপনি যখন বাচ্চার জন্য কিছু  তৈরি করবেন, তখন আপনাকেও প্রথমে বাচ্চা সাজতে হবে। মনটা হতে হবে বাচ্চার মতো। তবেই বাচ্চাকে তার মতো করে শিক্ষা দিতে পারবেন।”

শুধুমাত্র কবিতা নয়, নানা ধরনের লেখালেখি করেন মমতা। তাঁর লেখা বইয়ের বিক্রিও যে ভাল, সে কথাও অকপটে স্বীকার করে নেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে তাঁর লেখার ধরন নিয়ে কম ব্যঙ্গ-বিদ্রুপ হয় না। তাঁর লেখায় শব্দচয়ন থেকে, ছন্দ, তাল নিয়ে নানা ধরনের মিমে প্রায়শই ছেয়ে যায় নেট দুনিয়া। কিন্তু মমতার সাফ কথা, “ছোটদের জন্য কবিতা লিখতে হলে, ছোট হয়ে যেতে হয়।”

আরও পড়ুন: Mamata Banerjee: 'হরে করে কমবা', 'আজব ছড়া'র ব্যাখ্যা করলেন মমতা, ভাবা প্র্যাকটিস করতে বললেন

সমালোচকদের উদ্দেশে মমতার বক্তব্য ছিল, "কেউ কেউ পুরোটা না দেখে চিৎকার শুরু করে দেয়, একেবারে হরে করে কমবার মতো। আমি বলেল আবার বলবে, দেখেছেন! হরে করে কমবার আবার কোনও মানে হয় নাকি! নিশ্চয়ই হয়। পুরনো কবিতার বইগুলি দেখে নিন। আগেকার দিনের বইগুলিতে চোখ রাখুন, অনেক কিছু দেখতে পাবেন।"

গতবছরই রবীন্দ্রজয়ন্তীতে বাংলা অকাদেমি পুরস্কার পান মমতা

সাহিত্যচর্চার জন্য  গতবছরই রবীন্দ্রজয়ন্তীতে বাংলা অকাদেমি পুরস্কার পান মমতা। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নিজে পুরস্কার নিতে যাননি তিনি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন ইন্দ্রনীল সেন। মমতাকে ওই পুরস্কার নিয়ে জোর তরজা শুরু হয়। সেই সময় তাঁকে বিদ্রুপ করতে 'আজব ছড়া'  নামাঙ্কিত বই থেকে 'হরে করে কমবা' লাইনটি নিয়ে তুমুল বিদ্রূপ শুরু হয়। সেই সময় দলের নেতা দেবাংশু ভট্টাচার্য তাঁর হয়ে বিদ্রুপ সামাল দিতে এগিয়ে আসেন। অন্নদাশঙ্কর রায়ের 'পিং পিং, কালিম্পং' ছড়াটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে দেবাংশু যুক্তি দেন যে, মমতার লেখা বলেই এত বিদ্রূপ করা হচ্ছে। তবে এ বার খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখে মমতার লেখা নিয়ে কটাক্ষ শোনা গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget