এক্সপ্লোর

WB Election Commissioner: রাজভবনে পড়ে রয়েছে রাজ্যের সুপারিশ, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়েও সংঘাত!

Panchayat Elections 2023: রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন কবে হবে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, নাকি রাজ্য় পুলিশ দিয়ে? এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুলাংশে রাজ্য় নির্বাচন কমিশনের হাতে থাকে।

রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়: কে হবেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার? প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজ্য সরকারের তরফে রাজভবনে পাঠানো হলেও, এখনও তাতে পড়েনি সিলমোহর। তবে কি এবার নয়া রাজ্য নির্বাচন কমিশনার নিয়েও রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত সামনে আসছে? উঠছে প্রশ্ন (WB Election Commissioner)। 

রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) কবে হবে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, নাকি রাজ্য় পুলিশ দিয়ে? এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুলাংশে রাজ্য় নির্বাচন কমিশনের হাতে থাকে। তাই সেই কমিশনের মাথায় কাকে বসানো হচ্ছে তা সবসময়ই গুরুত্বপূর্ণ। রাজ্য় নির্বাচন কমিশনার নিরপেক্ষ হবেন?
নাকি শাসক দলের পক্ষে পক্ষপাতদুষ্ট? শাসক দল কি বেছে বেছে নিজের ঘনিষ্ঠ আমলাদেরই এই পদে বসান? এ নিয়ে বিতর্ক বারবার হয়েছে। সেই আবহেই রাজ্য় নির্বাচন কমিশনার বদল হতে চলেছে।

আর তা নিয়েই কি রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দ্বন্দ্ব দেখ দিয়েছে? আগামী ২৮ মে শেষ হচ্ছে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ। নবান্নের তরফে নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে পাঠানো হয়েছে প্রাক্তন মুখ্য়সচিব রাজীব সিনহার নাম। গত ১৮ মে রাজ্যপালের কাছে নাম পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন: Panchayat Elections 2023: সাগরদিঘি জুগিয়েছে অক্সিজেন, কর্নাটকে বেড়েছে আত্মবিশ্বাস, তাতেই কি বাংলায় তাল কাটছে বাম-কংগ্রেস জোটে!

কিন্তু তার পর পাঁচ দিন কেটে গেলেও রাজ্যের এই নামে সিলমোহর দেয়নি রাজভবন। আগামী ১৮ মে-র মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য়পালকে। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, সংবিধানের ৩২৪(১) ধারায় নির্বাচন কমিশনকে রাজ্যে রাজ্যে বিধানসভা এবং লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন হওয়ার পর ২৪৩-কে ধারায় রাজ্য নির্বাচন কমিশনকেও পঞ্চায়েত এবং পুরভোট পরিচালনার জন্য একই ক্ষমতা দেওয়া হয়েছে।

কিন্তু সে সব খাতায়-কলমেই। তাই এক্ষেত্রে রাজ্য় নির্বাচন কমিশনার কী ভূমিকা নিচ্ছেন, তার ওপর অনেককিছু নির্ভর করে। যেমনটা মীরা পাণ্ডের ক্ষেত্রে হয়েছিল। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন রাজীব সিনহা। এই মুহূর্তে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি। 

সূত্রের খবর, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নামে সিলমোহর দেওয়ার আগে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ১৪ মে। বর্তমানে মে মাস শেষ হতে চললেও, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। নতুন রাজ্য নির্বাচন কমিশনারের নামেও এখনও পড়েনি সিলমোহর। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজ্য সরকারের প্রস্তাবিত নামে রাজ্য়পালের সম্মতি দেওয়াই প্রথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget