এক্সপ্লোর

Asansol By Election : আসানসোলে অগ্নিমিত্রার 'গ্যারান্টার' মিঠুন, 'দেখে-ঠেকেও' না শেখার খোঁচা কুণালের

Agnimitra Paul : কুণাল ঘোষের কটাক্ষ প্রসঙ্গে অগ্নিমিত্রা পালের পাল্টা 'কুণালদার কোনও ক্রেডিবিলিটি আছে? জেলে ভিতরে এক কথা বলতেন, জেলের বাইরে আরেক কথা বলেন।'

রুমা পাল ও কৌশিক গাঁতাইত, আসানসোল : ভিডিও বার্তায় (Video message) আসানসোল লোসকভা উপনির্বাচনে (Asansol By Election) বিজেপি প্রার্থী (BJP) অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) জেতানোর বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অগ্নিমিত্রাকে নিয়ে আসুন, গ্যারান্টি দিয়ে বলছি ও পাশে থাকবে। মন্তব্য মিঠুনের। পাল্টা কটাক্ষ করে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, লোকে দেখে শেখে, নয় ঠেকে শেখে। মিঠুন দা তো দেখেও শিখছেন না, ঠেকেও শিখছেন না। 

মিঠুনের ভিডিওবার্তা

অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে বঙ্গ বিজেপির ফেসবুক পেজে। যেখানে 'মহাগুরু'কে বলতে শোনা গিয়েছে, 'অগ্নিমিত্রা পাল, যে আমাদের বিজেপির প্রার্থী, আমার সঙ্গে ওর ভাই-বোনের সম্পর্ক। ওকে নিয়ে আসুন, ও সব-সময় আপনাদের পাশে থাকবে। ওর পয়সার দরকার নেই, ও চায় মানুষের সেবা করতে, পাশে থাকবে, একদম ভয় না পেয়ে, ভোট করতে হবে। অগ্নিকে নিয়ে আসুন। এত বছর তো চলে গেল, ৫ বছর দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি ও পাশে থাকবে।' আসানসোল উপনির্বাচনে বিজেপির প্রার্থী ‘অগ্নি’র গ্যারান্টার হিসেবে ‘মহাগুরু’কে দেখা যেতেই পাল্টা তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

বিজেপির হয়ে বিধানসভা ভোটের আগে প্রচার

বিধানসভা ভোটের মুখে ব্রিগেডে নরেন্দ্র মোদির মঞ্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন। কলকাতা থেকে জেলায়, বিধানসভা ভোটে পদ্ম ফোটানোর লক্ষ্যে চষে বেড়িয়েছিলেন। মোদির পাশে দাঁড়িয়ে বলেছিলেন, 'আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। দাদার প্রতি ভরসা রাখবেন। বিশ্বাস রাখুন। দাদা কখনও ভয় পেয়ে পালিয়ে যায়নি। এক ছোবলে ছবি। কেউ পালাতে পারবে না।'

কুণাল ঘোষের কটাক্ষ

এবার আসানসোল লোকসভার উপনির্বাচনের মুখে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে জেতানোর ডাক দিলেন বলিউডের ডিস্কো ড্যান্সার। আর তা নিয়েই তীব্র কটাক্ষ করেছেন, এক সময়ের তাঁর স্বতীর্থ কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বলেছেন, 'লোকে দেখে শেখে, লোকে ঠেকে শেখে, মিঠুন দা তো দেখেও শিখছে না, ঠেকেও শিখছে না, মিঠুন দা বিধানসভা নির্বাচনে আপনার রাজনৈতিক ভূমিকাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, যেখানে যেখানে গেছেন, তার কত শতাংশ আসনে আপনার ক্যান্ডিডেট হেরেছে, খোঁজ নিয়েছেন। বিধানসভা নির্বাচনে ঘুরে ঘুরে বলেছেন, আপনি জাত গোখরো, দেখা গেছে আপনি জলঢোরা সাপ।'

অগ্নিমিত্রা পালের পাল্টা

কুণাল ঘোষের কটাক্ষ নিয়ে পাল্টা জবাব অগ্নিমিত্রা পালের। আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী বলেছেন, 'কুণালদার কোনও ক্রেডিবিলিটি আছে? জেলে ভিতরে এক কথা বলতেন, জেলের বাইরে আরেক কথা বলেন, মিঠুন দা যা বলেছেন, এটা আমার কাছে বিরাট পাওয়া, বিরাট আশীর্বাদ।'

১২ এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন হবে। তার আগে এদিন সব দলের প্রচারই ছিল তুঙ্গে।

আরও পড়ুন- ভোটের আগে নিরাপত্তায় জোর, নাকা চেকিং, বহিরাগত প্রবেশে নজরদারি, যৌথ বৈঠকে সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Elections 2026: ভবানীপুরে জোর লড়াই, আজ মনোনয়ন শুভেন্দু অধিকারীর, থাকছেন অমিত শাহ
ভবানীপুরে জোর লড়াই, আজ মনোনয়ন শুভেন্দু অধিকারীর, থাকছেন অমিত শাহ
West Bengal SIR: নাম নেই SIR তালিকায় ! আবারও বিক্ষোভ-অবরোধ মালদায়, এবার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়
নাম নেই SIR তালিকায় ! আবারও বিক্ষোভ-অবরোধ মালদায়, এবার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়
News Live Updates: খড়গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা
খড়গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা
West Bengal SIR: CS, DGP, DM, SP-কে শোকজ নোটিস ! মোথাবাড়িকাণ্ডে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের
CS, DGP, DM, SP-কে শোকজ নোটিস ! মোথাবাড়িকাণ্ডে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

ভিডিও

ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Embed widget