এক্সপ্লোর

Asansol Shootout: কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলের ভ্রাতৃবধূ গুলিবিদ্ধ

গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। কী কারণে গুলি, তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ।

আসানসোল: আসানসোল (Asansol) উত্তর থানা এলাকায় শ্যুটআউট (Shootout)। বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হন মহিলা। কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলের ভ্রাতৃবধূ গুলিবিদ্ধ। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। কী কারণে গুলি, তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ।

অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। কয়লা মাফিয়ার পর গতকালই সিবিআইয়ের (CBI) জালে কোল কর্তারা! কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান-প্রাক্তন-সহ ৪ জিএম (GM)! ৪ কয়লা মাফিয়ার পরে এবার সিবিআইয়ের (CBI) জালে কোল-কর্তারা। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে ইসিএলের ৭জন গ্রেফতার। ইসিএলের (ECL) ৪ বর্তমান-প্রাক্তন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী গ্রেফতার।

সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান জিএম এসসি মৈত্র, সিবিআইয়ের জালে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক। ইসিএলের প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাস। মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএলের ম্যানেজার মুকেশ কুমার, দেবাশিস মুখোপাধ্যায়, রিঙ্কু বেহারা নামে ইসিএলের আরও ২ কর্মীকে। সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাবাদের পর একাধিক ইসিএল-কর্তা গ্রেফতার।  

ইসিএলের (ECL) আরও একজন প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই (CBI)। গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। কয়লাকাণ্ডের তদন্তে এই নিয়ে গ্রেফতার হয়েছেন ৮ ইসিএল কর্তা। কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ। কয়লাকাণ্ডে (Coal Scam) আগেই গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম। আগেই গ্রেফকার একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন। 

জগদ্দলে শ্যুটআউট: এই একই দিনে জগদ্দলে আরও একটি শ্যুটআউটের ঘটনা ঘটে। মাঝে ১২ দিনের ব্যবধান! ফের জগদ্দলে ভর সন্ধেয় শ্যুটআউট। জুটমিল শ্রমিক, ২৪ বছর বয়সী এক যুবককে গুলি চালিয়ে খুন করল দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধেয় রাস্তায় দাঁড়িয়েছিলেন ওই যুবক। তখনই দু’তিন জন দুষ্কৃতী হামলা চালায়।

খুব কাছ থেকে বুকে গুলি করা হয়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। জগদ্দলে ভর সন্ধেয় যুবক খুন। পুলিশ জানিয়েছে, কে বা কারা, কী কারণে খুন করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুর্শিদাবাদে শ্যুটআউট: এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে চলল গুলি, বোমাবাজি। গুলিবিদ্ধ এক যুবক। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার লালখানদিয়ার এলাকায় চায়ের দোকানে বসেছিলেন রোহন শেখ নামে ওই যুবক। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা ৪-৫টি বোমা ছোড়ে। গুলিও চালায়। রোহনের বাঁ হাতের আঙুলে গুলি লাগে। হাসপাতালে ভর্তি ওই যুবক। পুরনো বিবাদকে কেন্দ্র করে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এলাকায় পুলিশি টহল চলছে। কেউ গ্রেফতার হয়নি। 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget