এক্সপ্লোর

Kazi Nazrul University: অপসারিত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রাজভবনের কথা জানিয়ে রেজিস্ট্রার মেল করে জানালেন উপাচার্যকে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ওঠার পরেই পদক্ষেপ।

কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, কলকাতা: হঠাৎ অপসারিত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য সাধন চক্রবর্তীকে সরিয়ে দিলেন আচার্য সিভি আনন্দ বোস। ফেব্রুয়ারির শেষে ৩ মাসের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন রাজ্যপাল। রাজভবনের কথা জানিয়ে রেজিস্ট্রার মেল করে জানালেন উপাচার্যকে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ওঠার পরেই পদক্ষেপ। এব্যাপারে এখনও পর্যন্ত উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

অপসারিত উপাচার্য: দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। উপাচার্যের বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। আচমকাই আচার্য সি ভি আনন্দ বোস উপাচার্য পদ থেকে সরিয়ে দিলেন সাধন চক্রবর্তী। গত ২৮ ফেব্রুয়ারি ৩ মাসের জন্য সাধন চক্রবর্তীকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। সূত্রের খবর, আচার্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পর্কে অবগত নয় সরকার। সরকার এবং রাজভবনের সঙ্গে যে সংঘাত চলছে। তা আজ নতুন মাত্রা পেল। সব মিলিয়ে তৈরি হয়েছে বিতর্ক।                                       

বিশ্ববিদ্যালয়ের টাকা নয় ছয় থেকে দুর্নীতি, একাধিকবার সাধন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। সেই অভিযোগ এসেছে রাজ্যপালের কাছে। এদিন সকালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যাঁরা আন্দোলন করছেন তাঁদের এবং উপাচার্যকে ডেকে পাঠানো হয়। জানা গিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন এলেও, উপাচার্য আসেননি।                                                        

গত কয়েক মাস ধরেই অচলাবস্থা অব্যাহত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। এর আগে রেজিস্ট্রার অভিযোগ করেন, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরের গাছ কাটিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি। ক্যাম্পাসের বাইরে নিজের বাড়ি কেনার জন্য টাকা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে। এমনকি রেজিস্ট্রারের অফিসের শৌচালয়ে কোনও কাজ না হওয়া সত্ত্বেও, সংস্কারের নামে ২ লক্ষ টাকা ভুয়ো বিল দেখানো হয়েছে। রেজিস্ট্রার চন্দন কোনারের অভিযোগ করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁকে ডিসচার্জ করেছেন উপাচার্য। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মাধ্যক্ষ বলেন,  “এখানে কাজে যোগ দেবার পর থেকেই উপাচার্য মানসিক অত্যাচার চালাচ্ছেন। আর্থিক নয়ছয় করেছেন প্রচুর। দুর্নীতির প্রতিবাদ করায় আমার সঙ্গে এমন আচরণ।’’

 

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget