এক্সপ্লোর

Asansol News: জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর ! আসানসোলে গ্রেফতার ২৬

Policemen Stoned: সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় জনরোষে পড়ে পুলিশ।

আসানসোল : সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় রোষে পুলিশ। ঘটনার পরেই কড়া পদক্ষেপ পুলিশের, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি, গ্রেফতার ২৬ জন। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গির মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। এই নিয়েই উপস্থিত লোকজনের মধ্য়ে ২টি দল তৈরি হয়। তাঁরা নিজেদের মধ্য়ে বচসায় জড়িয়ে পড়েন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য় করে পাথর ছোড়া হয়। এরপরেই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ পুলিশের। রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ধৃতদের নাম মহম্মদ চাঁদ ওরফে রাহুল, মহম্মদ সাহাবুদ্দিন, মহম্মদ মহসিন নাজির, মহম্মদ সলমন, মহম্মদ সাদ্দাম, মহম্মদ সুরজ, মহম্মদ জাভেদ আনসারি, মহম্মদ ইসরাফিল, মহম্মদ ইরফান, মহম্মদ নৌশাদ, মহম্মদ সেলিম, আহমেদ রাজা, মহম্মদ সামসাদ, মহম্মদ ওয়াসিম, মহম্মদ পারভেজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ আবির, মহম্মদ হাসান, আকিব খান, মহম্মদ ইসমাইল খান, মহম্মদ ইরশাদ, মহম্মদ আসলাম, শাহনওয়াজ হুসেন, মহম্মদ জাবিদ শাহ, মহম্মদ সোনু, মহম্মদ সরফরাজ। 

হাওড়ার আমতায় ধুন্ধুমার ! তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও উন্মত্ত গ্রামবাসীরা, মারাত্মক অভিযোগ 

সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় জনরোষে পড়ে পুলিশ। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গির মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, এই নিয়েই উপস্থিত লোকজনের মধ্য়ে ২টি দল তৈরি হয়। তাঁরা নিজেদের মধ্য়ে বচসায় জড়িয়ে পড়েন। গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য় করে পাথর ছোড়া হয়। সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেক্ষয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে জালে পাকড়াও ২৬ জন। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে -এ আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় গিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে। সরকারি নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি পুলিশের। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে দু’টি গোষ্ঠী তৈরি হয় এবং তাঁদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলমাল থামাতে এগিয়ে যায় পুলিশ। সেই সময় স্থানীয় পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বচসা থেকে খুব শিগগিরি এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে।   একদল উত্তেজিত জনতা ইট ও পাথর দিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ভেতর ও বাইরে একাধিক  সরকারি সম্পত্তির ক্ষতি করে। পুলিশের অনেক গাড়ি ও পার্ক করা মোটরসাইকেলও ভাঙচুর করা হয় হয় বলে খবর। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি অটোরিকশার সামনের কাচ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Advertisement

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget