এক্সপ্লোর

Anubrata Mondal: কে কিনেছিল? কোথা থেকে এসেছিল এই লটারির টিকিট? অনুব্রতকে জেরা করতে আসানসোলে CBI

CBI Interrogation: গতকাল একাধিক লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য ও সূত্র পেয়েছে সিবিআই।

আসানসোল: লটারির রহস্যভেদ করতে আসানসোল জেলে গেলেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলকে জেরা করতে বেলা ১২টার আগেই পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলকে জেরা করেই লটারির রহস্যভেদ করতে চায় সিবিআই। গতকাল একাধিক লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য ও সূত্র পেয়েছে সিবিআই। সূত্রের খবর  নতুন সেই তথ্য ও সূত্রের ভিত্তিতেই অনুব্রতকে জেরা করবে সিবিআই, লটারির টিকিট পেয়েছেন কোথা থেকে, প্রশ্ন করা হবে অনুব্রতকে।

লটারি-রহস্য ভেদে আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করে সিবিআই। তৃণমূল নেতাকে ১ ঘণ্টা ২০ মিনিট জেরা করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য ও সূত্র মিলেছে। সেই তথ্য ও সূত্রের ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হয়েছে। লটারির টিকিট কোথা থেকে পেয়েছেন, কে কিনেছিল, এইসমস্ত প্রশ্নই করা হয়েছে অনুব্রতকে, খবর সিবিআই সূত্রে।

অনুব্রত মণ্ডলের লটারি পাওয়ার তদন্তে গতকাল বীরভূমের বোলপুরে লটারির দোকানে যান সিবিআই অফিসাররা। তাঁরা কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের লটারির পুরস্কার সংক্রান্ত নথি চাওয়া হয়। দোকানের কর্মীরা জানান, দেখে বলতে হবে। এর পরই দোকানের কর্মীদের নথি নিয়ে আজ বোলপুরের ক্যাম্প অফিসে আসতে বলে সিবিআই। ২০২১ সালে অনুব্রত লটারি জিতে ১ কোটি টাকা পেয়েছিলেন।

গরু পাচার তদন্তে এবার সিবিআইয়ের স্ক্যানারে লটারি! এবছরের শুরুতেই, অনুব্রত মণ্ডলের নামে, একটি লটারির টিকিটে এক কোটি টাকা পুরস্কারের ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু, তার সঙ্গে গরু পাচার মামলার যোগ নেই তো? গরু পাচারের কালো টাকা কি কোনওভাবে লটারিতে সাদা হয়েছে? তা এবার খতিয়ে দেখতে শুরু করল সিবিআই। বুধবার লটারি এজেন্সির মালিককে জিজ্ঞাসাবাদও করা হয়।

ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ছবি ‘ভানু পেল লটারি’র কথা মনে আছে? ৩ লক্ষ ৯৫ হাজার টাকা পুরষ্কারমূল্যের সেই লটারি ঘিরে কী ধুন্ধুমারকাণ্ডই না ঘটেছিল! আর এখন লটারি মানেই কোটি কোটি টাকা! আর তার সঙ্গে জুড়ে যাচ্ছে হেভিওয়েটদের নাম! গরু পাচারের তদন্তের সঙ্গে এবার জড়িয়ে গেল লটারি! গরু পাচারের কালো টাকা কি লটারির মাধ্যমে সাদা হয়েছে? অনুব্রত মণ্ডলের নামে লটারির টিকিটে ১ কোটি টাকা পুরস্কারের রহস্য কী?

এর নেপথ্যে কি রয়েছে কোনও আর্থিক অনিয়ম? তা নিয়ে এবার তদন্তে নামল সিবিআই! দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হল বোলপুরের লটারি এজেন্সির মালিককে। এবছর জানুয়ারির মাসে এই লটারির টিকিটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবির নীচে লেখা নাম লেখা ছিল অনুব্রত মণ্ডল। তারও নীচে লেখা বীরভূম, ওয়েস্ট বেঙ্গল! আর পাশে বড় করে লেখা ছিল, ৬ টাকার লটারির টিকিট কেটে, প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন এই ব্যক্তি!

সিবিআই সূত্রে দাবি, গরু পাচারের টাকা কোথায় গেল, তা খুঁজতে গিয়েই লটারির বিষয়টি তাদের নজরে আসে। তার পরই তদন্তকারীরা খতিয়ে দেখতে শুরু করেন, গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে কিনা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে নেমে জানা যায়, অনুব্রত মণ্ডলের নামে লটারির টিকিটটি কেনা হয়েছিল বোলপুরের একটি এজেন্সি থেকে। সেই এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে বুধবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। তাঁকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget