এক্সপ্লোর

Padma Shri: মালদার গর্ব অশোক কুমার হালদার, প্রাক্তন রেলকর্মীর হাতে উঠল ভারতের সর্বোচ্চ সম্মান

Ashok Kumar Haldar: পেশায় রেলের গার্ড হলেও মননে অশোক কুমার হালদার একজন সাধক। তাঁর এই প্রাপ্তি মালদা জেলা তথা গোটা বাংলার গর্ব। কঠোর পরিশ্রম আর সাধনা থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো যায়।

সোমক লাহিড়ি, মালদা: মালদার ইংরেজবাজারের বিধানপল্লীর এক সাধারণ বাড়ি থেকে উঠে এল এক অসাধারণ সাফল্যের খবর। এ বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন ৬৬ বছর বয়সী প্রাক্তন রেলকর্মী অশোক কুমার হালদার। রেলের গার্ড থেকে সাহিত্যের আঙিনায় তাঁর এই সফর যেমন রোমাঞ্চকর, তেমনই অনুপ্রেরণার। 

অশোক বাবুর জন্ম মুর্শিদাবাদের লালগোলায়। তাঁর বাবা শীর্ষ চন্দ্র হালদারও ছিলেন রেলের কর্মী। স্ত্রী ইলা হালদার এবং দুই ছেলেকে নিয়ে তাঁর সুখের সংসার। বড় ছেলে অমিত গাজল ব্লকের অস্থায়ী কর্মী এবং ছোট ছেলে কিঙ্কর বর্তমানে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। রেলের কাজের ব্যস্ততার মাঝেও পরিবারই ছিল তাঁর লেখার মূল চালিকাশক্তি।

লালগোলা এম এন একাডেমি থেকে স্কুলজীবন শেষ করে ১৯৮৫ সালে বহরমপুর কে এন কলেজ থেকে বিএসসি পাস করেন তিনি। তার পরের বছরই যোগ দেন পূর্ব রেলের মালদা ডিভিশনে মালগাড়ির গার্ড হিসেবে। বিহার, ঝাড়খণ্ড আর বাংলার পাহাড়-জঙ্গল ঘেরা নির্জন রেলপথে ডিউটি করার সময় থেকেই তাঁর মনে জন্ম নেয় সাহিত্যের বীজ। নির্জন কোচে বসে দেখা সেই প্রকৃতি আর জীবনবোধই তাঁকে কলম ধরতে বাধ্য করে।

লেখালেখি শুরু করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। আনন্দবাজার সহ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন নামী পত্রিকায় আড়াই হাজারের বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাঁর। ইংরেজি ও বাংলা ভাষায় মোট ১৩টি বই লিখেছেন তিনি। যার মধ্যে ৮টি ইংরেজি ও ৫টি বাংলা। ২০১৭ সালে প্রকাশিত তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ বই— 'The Radical Change of Human Society and With Scientific Observation' তাঁকে আন্তর্জাতিক মহলে পরিচিতি এনে দেয়।

অশোক বাবুর মেধার কদর করেছিলেন খোদ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর বই পড়ে মুগ্ধ হয়ে রাষ্ট্রপতি ভবনে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। ২০১৯ সালের সেই সাক্ষাৎ অশোক বাবুকে আরও উৎসাহিত করে। এরপর ২০২০ সালের জানুয়ারিতে প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানখড়ের সঙ্গেও দেখা করেন তিনি।

এই সাফল্যের কারিগর হিসেবে নিজের স্ত্রীর কথা বারবার বলেন অশোক বাবু। গত বছরের ২৭শে জুলাই স্ত্রী ইলা হালদারই কেন্দ্রীয় সরকারের কাছে পদ্মশ্রী সম্মানের জন্য অশোক বাবুর নাম আবেদন করেছিলেন। সেই আবেদনেই সাড়া দিয়ে ভারত সরকার তাঁকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে।

পেশায় রেলের গার্ড হলেও মননে তিনি একজন সাধক। তাঁর এই প্রাপ্তি মালদা জেলা তথা গোটা বাংলার গর্ব। কঠোর পরিশ্রম আর সাধনা থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, অশোক কুমার হালদার আজ তার জীবন্ত উদাহরণ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget