এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘অসুস্থ মুখ্যমন্ত্রী, খোঁজ নিতেই গিয়েছিলেন অভিষেক’, দাবি তৃণমূল বিধায়কের

Mamata Banerjee: অসুস্থ মমতার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিতেই গিয়েছিলেন অভিষেক!

কলকাতা: তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের খবরে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহেই মুখ খুললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর দাবি, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) নেত্রী।  শুধু তাই নয়, সোমবার কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) যাওয়া নিয়ে যে জল্পনা চলছে, তাও খারিজ করে দিয়েছেন নারায়ণ। তাঁর দাবি, অসুস্থ মমতার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিতেই গিয়েছিলেন অভিষেক। (TMC)

তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব চরমে বলে যখন শোনা যাচ্ছে, সেই সময়ই সোমবার কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে দেখা করতে পৌঁছন অভিষেক। মমতার বাড়িতে ঢুকতে দেখা যায় ফিরহাদ হাকিমকেও। সেখানে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে শোনা যায়। কিন্তু মঙ্গলবার সংবাদমাধ্যমে নারায়ণ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক, পুত্রসমানও বটে! পিসির খোঁজ নিতে যাবেন না তিনি! এই বিতর্কের মানে হয় না।  সব সময় রাজনৈতিক কারণেই দেখা করা হয় না।"

তৃণমূলের অন্দরে নবীন বনাম প্রবীণের দ্বন্দ্ব চলছে বলে বেশ কিছু দিন ধরেই সরগরম রাজনীতি। শুধু তাই নয়, দলের অন্দরে পৃথক মমতা শিবির এবং অভিষেক শিবির গড়ে উঠেছে বলেও খবর। সেই নিয়ে লাগাতার বিরোধীদের তরফে কটাক্ষও উড়ে এসেছে। কিন্তু নারায়ণের বক্তব্য, "নেত্রী আমাদের একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-এর একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ নয়। তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দলও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন, যাঁদের সফ্টওয়্যার আপডেট হয়নি, যা দিয়ে হোয়াটসঅ্যাপ করা যাবে না। তাই আমাদের মনে হয়েছে প্রযুক্তি এবং সামাজিক মাধ্যমের ব্যবহারে এগিয়ে নতুন প্রজন্ম। বয়স্করা পরামর্শ দেবেন, তা নিয়ে এগিয়ে যাবেন যুবকরা। তাদের উৎসাহ বেশি।"

আরও পড়ুন: Suvendu Adhikari: 'নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ' দাবি বিরোধী দলনেতার

রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "দ্বন্দ্ব  ছিল, আছে থাকবে। দ্বন্দ্বের পরই কিন্তু প্রীতির সম্পর্ক হয়! সব দলে দ্বন্দ্ব আছে। দু'টো মানুষকে দেখতেও এক হয় না। এই দ্বন্দ্ব নিয়েই তিন বার জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর আমাদের লক্ষ্য, বাংলার মিটিতে বিজেপি-কে শূন্যে নামিয়ে আনা।" মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই বলেও জানান শোভনদেব। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তাঁকেও চাই, সমান ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চাই।  কোনও লড়াই নেই। যে ভাবে দেখানো হচ্ছে, তা ঠিক নয়।"

এর আগে নবীনদের এগিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায় তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। মমতাই শেষ কথা, কিন্তু অভিষেকের ভূমিকাও কম নন বলে জানিয়েছিলেন তিনি। মদন মিত্রকেও নবীনদের এগিয়ে থাকার কথা বলতে শোনা যায়। সৌগত রায়ের সঙ্গে বাগযুদ্ধেও জড়ান প্রকাশ্যে। সেই নিয়ে দলের বিভাজনের তত্ত্ব আরও জোর পায়। সেই আবহে মমতা নিজের অবস্থান জানিয়ে দেন। তাঁকে বলতে শোনা যায়, "পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। দু'টোকেই চাই আমার।" তার পরেও যদিও দ্বন্দ্বের খবরে ইতি পড়েনি। সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget