এক্সপ্লোর

Assembly Oath Controversy:উপনির্বাচনে জয়ী ২ তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে আরও বাড়ল জট, চলছে চিঠি-পাল্টা চিঠি

By Election: উপনির্বাচনে জয়ী ২ তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা আরও বাড়ল। রাজভবন নয়, বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন।

আশাবুল হোসেন, কলকাতা: উপনির্বাচনে জয়ী ২ তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা আরও বাড়ল। রাজভবন নয়, বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। চাপ বাড়িয়ে শপথ নিতে রাজ্যপালকেই বিধানসভায় আসার আবেদন। বিধানসভায় শপথগ্রহণের জন্য রাজ্যপালকে ফের চিঠি সায়ন্তিকাদের। আগামীকাল বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অপেক্ষা করব, বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পরে রাজ্যপালকে চিঠি দিলেন সায়ন্তিকা।

বিশদ... 
শপথগ্রহণের জন্য কাল রাজভবনে সাড়ে ১২টায় সময় দিয়েছিলেন রাজ্যপাল। না এলে কী জটিলতা তৈরি হবে, সে ব্যাপারে সায়ন্তিকা-রেয়াতকে কড়া চিঠি দেয় রাজভবন। তার পর রাজ্যপালকেই বিধানসভায় আসার আমন্ত্রণ জানান সায়ন্তিকারা। তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক জানালেন, রাজভবনের তরফে যে চিঠি পাঠানো হয়েছিল, তাতে বলা হয়, মহামান্য রাজ্যপাল যাঁকে ঠিক করবেন, তিনিই উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। কিন্তু সায়ন্তিকার কথায়, স্বয়ং রাজ্যপালই যদি তা করেন, তা হলে তিনি আরও বেশি সন্তুষ্ট হবেন। তবে এবার বিষয়টি নিয়ে দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। তাঁর কথায়, 'আমি আমার দলীয় নেতৃত্বকে জানাব। বিধানসভার অধ্যক্ষকে জানাব। পরিষদীয় দলের নেতৃত্বকে জানাব।' 
তৃণমূল শিবিরের দাবি, রাজভবনের তরফে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে কে শপথবাক্য পাঠ করাবেন সে কথা স্পষ্ট করে বলা ছিল না। চিঠি পাওয়ার পর ভগবানগোলা এবং বরানগরের জয়ী প্রার্থী বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত হয়, তাঁরা রাজভবনে পাল্টা চিঠি পাঠাবেন। সেই চিঠিতেই তাঁরা লিখবেন, অধ্যক্ষ যেন তাঁদের শপথবাক্য পাঠ করান এই মর্মে আর্জি জানানো হবে। এই কথা জানিয়ে তাঁরা গত কাল চিঠি পাঠিয়েছিলেন রাজভবনে। আজ দুজনের কাছে ফের চিঠি আসে রাজভবন থেকে। সেই চিঠি ছিল প্রায় ৩ পাতার। সেই চিঠির ছত্রে ছত্রে মনে করানো হয়েছে, এক জন জয়ী প্রার্থী যদি শপথ নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেন, তা হলে তাঁদের কী কী সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ এমন অনেকের কথা উল্লেখ করা হয়েছে যাঁরা উপনির্বাচনে জিতে আসার পর রাজভবনে গিয়ে শপথ নেন। শপথ না নিলে জয়ী প্রার্থীদের কী কী সমস্যার মধ্যে পড়তে হতে পারে, সেটি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও দেখানো হয় চিঠিতে। এমনকি, চিঠিতে এও জানানো হয় যে একজন জয়ী প্রার্থী কোথায় শপথ নেবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার তাঁদের নেই। একমাত্র রাজ্যপালই এই সিদ্ধান্ত নিতে পারেন, লেখা হয় চিঠিতে। সব মিলিয়ে আরও বাড়ল জট।

 

আরও পড়ুন:পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget