এক্সপ্লোর

Arabul Islam : আরও কোনঠাসা ! সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের আরাবুলের বিরুদ্ধে

Arabul Islam : এবার সাসপেন্ডেড আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : শুক্রবার দল তাঁকে সাসপেন্ড করেছিল, আর শনিবার সাসপেন্ডেড আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। জামিন অযোগ্য ধারায় বিজয়গঞ্জ বাজার থানায় মামলা রুজু হল ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে। মামলা হয়েছে তাঁর ছেলে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলামের বিরুদ্ধেও।

ভাঙড়ে ISF কর্মীর খুনের মামলায় গত বছর ফেব্রুয়ারি থেকে প্রায় ৭ মাস জেলবন্দি ছিলেন আরাবুল ইসলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরই ফের নতুন করে প্রকট হয়ে ওঠে আরাবুল বনাম সওকতের দ্বন্দ্ব। বিবাদ চরমে পৌঁছয়। সেই আবহেই শুক্রবার তাঁকে  সাসপেন্ড করে তৃণমূল। গত সপ্তাহেই পঞ্চায়েত অফিসে আরাবুল এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অনুগামীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আরাবুল ও তাঁর ছেলের নির্দেশে লাঠি, উইকেট নিয়ে হামলা হয়, এই অভিযোগে থানার দ্বারস্থ হন ভাঙড়ের ৩ বাসিন্দা। আরও ৯ আরাবুল অনুগামীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। অন্যদিকে আবার, আরাবুল গোষ্ঠীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে কটূক্তি করেন সওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। তারপরই দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা বাঁধে। 

এরপরই শুক্রবার, ১০ জানুয়ারি, দলবিরোধী কাজের অভিযোগে, আরাবুল ইসলামকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। এর আগে ২০১৪ সালে তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলেও, দেড় বছরের মধ্যেই ফিরিয়ে নেওয়া হয়েছিল। যদিও এবারের সাসপেনশন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আরাবুল।  এর জল এখন  কতদূর গড়াবে, সেটাই দেখার।                    

আরও পড়ুন :

মেলোনির সঙ্গে মিম ! নজরে আসে তাঁর? কেমন লাগে #Melodi ? প্রথমবার জানালেন মোদি

এর আগে চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনও আরাবুল বনাম সওকতের লড়াইয়ে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙ়ড়। দলের ঝান্ডা তোলা নিয়ে, দুই শিবিরের গন্ডগোল, গড়ায় মারপিট-ভাঙচুর পর্যন্ত। একদা গড় ভাঙড়েই হামলার মুখে পড়েন আরাবুল ইসলাম। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর গাড়ির উইন্ডস্ক্রিন। ভাঙচুর করা হয় তাঁর অনুগামীর গাড়িতেও। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার বিরুদ্ধে।  

 

 

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget