এক্সপ্লোর

Awas Yojana Scam: আবাস-তালিকায় নাম না থেকেও অ্যাকাউন্টে টাকা! ভুরিভুরি 'বেনিয়মে' তুঙ্গে রাজনীতি

কোথাও আবার আবেদন না করা সত্ত্বেও, স্থানীয় তৃণমূল নেতার স্ত্রীর অ্য়াকাউন্টে ঢুকেছে আবাস যোজনার টাকা! 

গৌতম মণ্ডল, সৌভিক মজুমদার ও দীপক ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: কোথাও উপভোক্তার নামই নেই। কোথাও আবার সুবিধাপ্রাপকের নামের জায়গায় লেখা, 'গোয়ালঘর'! অথচ এই সব অ্য়াকাউন্টেই জমা পড়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এমন সাতাশ জনকে টাকা ফেরতের নোটিস পাঠিয়েছে প্রশাসন। তালিকায় রয়েছে একাধিক স্থানীয় তৃণমূল নেতার আত্মীয়ের নাম। আর তা নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিরোধীরা।

লিস্টে দেখা যাচ্ছে, name of benificiary বা উপভোক্তার নামের তালিকায় লেখা রয়েছে গোয়াল ঘর, কোথাও আবার লেখা রাধাবল। এর কী অর্থ, প্রশাসনও সদুত্তর দিতে পারেনি। কোথাও আবার উপভোক্তার নামের জায়গায় লেখা, নো নেম।  অথচ নামহীনের অ্য়াকাউন্টেই জমা পড়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষাধিক টাকা! দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকে আবাস যোজনার প্রকল্পে মারাত্মক বেনিয়ম!!

ইতিমধ্য়ে, ৬ নভেম্বর নোটিস দিয়ে, ২৭ জনকে ১ সপ্তাহের মধ্য়ে টাকা ফেরতের নোটিস দিয়েছেন বিডিও। স্থানীয় সূত্রে দাবি, যাঁদের কাছে টাকা ফেরত দেওয়ার নোটিস গেছে, তাঁরা অধিকাংশই তৃণমূল ঘেঁষা। 

যেমন, তৃণমূল পরিচালিত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য আরজিনা গাজির শ্বশুর খালেক গাজি। বাড়ি-ঘর থাকা সত্ত্বেও, তাঁর অ্য়াকাউন্টে ঢুকেছিল লক্ষাধিক টাকা! কোথাও আবার আবেদন না করা সত্ত্বেও, স্থানীয় তৃণমূল নেতার স্ত্রীর অ্য়াকাউন্টে ঢুকেছে আবাস যোজনার টাকা! 

মথুরাপুর নগেন্দ্রপুর উত্তম দলুই বলছেন, 'ছেলে বাইরে কাজ করে, টাকা সেখান থেকে পাঠায়, সেই সূত্রে আমরা খরচ করেছি। এখন জানতে পারছি যে এটা সরকারি টাকা। আমাদের নামে কোনও আবাস যোজনা ছিল না'।

কিন্তু পুরো বিষয়টা প্রকাশ্য়ে এল কীভাবে? তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রাক্তন এক আবাস বন্ধুর অভিযোগ, ২০২০-২১ সালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েতের কর্মীদের একাংশ আবাস যোজনার তালিকায় দুর্নীতির চেষ্টা করে। তাতে বাধা দেওয়ায়, তাঁকে সরিয়ে দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন প্রাক্তন আবাস বন্ধু। তার প্রেক্ষিতে জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্তে নামে ব্লক প্রশাসন। সেই তদন্তেই উঠে আসে এই ২৭ জনের নাম। যাদের অ্য়াকাউন্টে কিনা আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকা করে ঢুকেছে। 

মথুরাপুর অভিযোগকারী দীপু বর, সেই সময়ে তৃণমূলের প্রধান, পঞ্চায়েত এবং যিনি পঞ্চায়েত অফিস পরিচালনা করতেন,  তিনি বলছেন, আমাকে দিয়ে এরকম দুর্নীতি করাতে পারেনি, ওরা আমাকে সরিয়ে দিল এবং ওদের মনমতো লোক, দলীয় লোক দিয়ে এই দুর্নীতিটা করেছে, তৃণমূলের দালালরা এই টাকাগুলি আত্মসাৎ করছে, সেটা হতে দিতে পারি না, সেইজন্য আদালতের দ্বারস্থ হয়েছি।

১টা ব্লকে এত অনিয়ম! তাহলে গোটা রাজ্য়ে কী অবস্থা? প্রশ্ন বিরোধীদের। সরকারি এই প্রকল্পে বরাদ্দের যাঁরা আসল হকদার, তাঁরা সবাই কবে টাকা পাবেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget