এক্সপ্লোর

Awas Yojana: আবাস যোজনায় 'বঞ্চনা'র অভিযোগ, ক্ষোভের ছবি জেলায় জেলায়

Awas Yojana Scam: কখনও কোচবিহার, কখনও নদিয়া, আবার কখনও হুগলি। আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে নানা জেলায় বিক্ষোভ

শুভেন্দু ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোচবিহার, নদিয়া ও হুগলি: আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যোগ্য়রা ঘর না পাওয়ার অভিযোগে বিক্ষোভ নদিয়া ও হুগলিতে। তিন জেলাতেই প্রশাসনের আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখা হবে।

তুফানগঞ্জে পথ আটকে প্রতিবাদ করা হয়। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। কোদালিয়ায় পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সবই আবাস যোজনা নিয়ে অভিযোগ। যত দিন যাচ্ছে ততই জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

কোচবিহারে অবরোধ:
আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম থাকা সত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকে। প্রতিবাদে শুক্রবার সকালে অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ-অবস্থান। তারপরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পরে পথ অবরোধ ওঠে। সমস্যা সমাধানের আশ্বাস দেন তুফানগঞ্জ ১-এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়।

নদিয়ায় বিক্ষোভ:
প্রায় একইরকম দুর্নীতির অভিযোগে সরগরম হয়েছে নদিয়ার নাকাশিপাড়াও। অভিযোগ, গরিব মানুষ ঘর পাচ্ছেন না, যাঁদের দোতলা পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম উঠছে আবাস যোজনা প্রাপকদের তালিকায়। এমনই অভিযোগে সরগরম নদিয়ার নাকাশিপাড়া ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যোগ্যরা প্রকল্পের সুবিধা না পাওয়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে  নাকাশিপাড়ার পাটিকাবাড়ি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফে।

একই অভিযোগ উঠেছে হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে এদিন সকালে বিক্ষোভ দেখান এলকার বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য।

নানা জেলায় এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই শাসকদলকে নিশানা করছে বিরোধীরা। হুগলির পোলবায় যেমন সিপিএম ও বিজেপির স্থানীয় কর্মীদের একসঙ্গে মিছিল করতে দেখা গিয়েছে। তেমনই শুক্রবার রানাঘাটে শুভেন্দু অধিকারী তাঁর সভা থেকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে শাসক দলকে নিশানা করেছেন। 

আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতি! হুগলিতে একসঙ্গে পথে সিপিএম-বিজেপি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget