এক্সপ্লোর

Babul Supriyo Oath: শপথ ঘিরে জটিলতাই, ধনকড়ের সঙ্গে বৈঠক পার্থর, সহানুভূতি দেখানোর আর্জি বাবুলের

Babul Supriyo Oath Controversy: পরিষদীয় দফতর সূত্রে খবর, ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই, নতুন করে রাজ্যপালকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেবে সরকার।

কলকাতা: বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথগ্রহণ নিয়ে কাটল না জটিলতা। বিষয়টি নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Prtha Chatterjee)। সূত্রের খবর, ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায় প্রস্তাব ফেরালেই ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) চিঠি দেওয়ার প্রস্তুতি নেবে সরকার। তবে এই গোটা ঘটনা রাজ্যপালকে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে আর্জি জানিয়েছেন বালিগঞ্জ থেকে সদ্য বিজয়ী তৃণমূল নেতা বাবুল। 

ধনকড়-পার্থ বৈঠক

গোটা বিষয়টি নিয়ে বাবুলের বক্তব্য,"পুরোটাই রাজ্যপালের বিষয়। উনি সংবিধানের কথা বলছেন। সহানুভূতির সঙ্গে ভাবলেই জটিলতা কাটে।" বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর দুসপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, বাবুুলের শপথ গ্রহণ নিয়ে জট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে, সোমবার, বিমানের সঙ্গে বৈঠকে বসেন পরিষদীয় মন্ত্রী পার্থ। আশিস ফের জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজের অবস্থানে অনড়। অর্থাত্‍, রাজভবনের তরফে প্রস্তাব এলে, তিনি ফের তা প্রত্যাখ্যান করবেন। 

পরিষদীয় দফতর সূত্রে খবর, ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই, নতুন করে রাজ্যপালকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেবে সরকার। সূত্রের খবর, সোমবার বিকেল পর্যন্ত, রাজভবনের তরফে পরিষদীয় দফতরে কোনও চিঠি এসে পৌঁছয়নি।  চিঠি পাননি ডেপুটি স্পিকারও। 

আরও পড়ুন: Saumitra Khan: সুজাতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন সৌমিত্র? বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর

এর আগে, প্রথা মাফিক শপথ গ্রহণের অনুমতি চেয়ে পরিষদীয় দফতরের তরফে রাজ্যপালকে দু’বার চিঠিও দেওয়া হয়। কিন্তু পাল্টা নোট পাঠিয়ে রাজ্যপাল জানান, বিধানসভা সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, যা নিয়ে তথ্য চেয়েও তিনি পাননি। 

এই টানাপোড়েনের মধ্যে শনিবার সংবিধানের ১৮৮ নম্বর ধারা উল্লেখ করে জগদীপ ধনকড় ট্যুইট করে জানান যে, বালিগঞ্জের উপনির্বাচনে জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস।  কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিধানসভার ডেপুটি স্পিকার। 

সংঘাত অব্যাহত দু'তরফে

তবে এই টানাপোড়েন নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠছে, যেমন— স্পিকার থাকা সত্ত্বেও কেন ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিচ্ছেন রাজ্যপাল? রাজনৈতিক মহলের ধারনা, এর নেপথ্যে রয়েছে রাজ্যপাল এবং বিধানসভার স্পিকারের মধ্যে বারবার তৈরি হওয়া সংঘাত। এ বছরের ২৫ জানুয়ারি, বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে বেনজির সংঘাতে জড়ান রাজ্যপাল ও স্পিকার।  চলতি মাসের ১৪ তারিখেও সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতেও তৈরি হয় সংঘাতের পরিস্থিতি।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget