এক্সপ্লোর

Baduria: বাদুড়িয়ায় গোডাউনে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যবসায়ীর

বাদুড়িয়া দক্ষিণ জঙ্গলপুর গ্রামে বাড়ি ব্যবসায়ী সন্দীপ ঘোষের। তাঁর তেল বিস্কুটসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের এজেন্সি আছে। বাড়ির পাশেই গোডাউনের মধ্যে এই সব জিনিসপত্র থাকত।

সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, বাদুড়িয়া: গোডাউনের লাগা আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া দক্ষিণ জঙ্গলপুর গ্রামে। মৃতের নাম সন্দীপ ঘোষ (৪২)। গোডাউনে থাকা একটি মোটরবাইক সহ কয়েক লাখ টাকার জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

বাদুড়িয়া দক্ষিণ জঙ্গলপুর গ্রামে বাড়ি ব্যবসায়ী সন্দীপ ঘোষের। তাঁর তেল বিস্কুটসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের এজেন্সি আছে। বাড়ির পাশেই গোডাউনের মধ্যে এই সব জিনিসপত্র থাকত। সেই গোডাউনের মধ্যে আগুন লাগায় ব্যবসায়ী সন্দীপ ঘোষ ধোঁয়া দেখে ঘরের ছাদে উঠে দেখার চেষ্টা করেন। সেখান থেকে গোডাউনের মধ্যে আগুন লেগেছে কিনা দেখতে যান। ছাদের দরজা দিয়ে নিচে নামার চেষ্টাও করেন। কিন্তু সেই সময়ই ধোঁয়া ও আগুনের তাপে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি । গোডাউনের দরজা বন্ধ থাকায় বাইরে বের হতে না পেরে সেখানেই তিনি মারা যান।

এদিকে গোডাউনের ভিতর আগুন লেগেছে খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দমকলে খবর দেয় বসিরহাট হাবরা থেকে চারটি দমকল গাড়ি গিয়ে জল দিয়ে  আগুন আয়ত্তে আনে। গোডাউনে দেওয়াল ভেঙে সন্দীপ ঘোষকে বের করে আনা হয়। কিন্তু ততসময় অবশ্য সন্দীপ ঘোষ এর মৃত্যু হয়। একটি মোটর বাইক সহ  বেশ কয়েক লাখ টাকার জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল কর্মীরা জানায় বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট এর ফলে আগুন লাগতে পারে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুন ছড়িয়ে গেল, তা নিয়েই সবাই প্রশ্ন তুলেছে। যখন আটকে পড়েছিলেন তখন আদৌ তিনি চিৎকার করেছিলেন কিনা তা নিয়েও কেউ কিছু বলতে পারছেন না। পুলিশ যাবতীয় কাগজ ও নথি উদ্ধারের চেষ্টা করছে। 

 

 

সেরা শিরোনাম

Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget