এক্সপ্লোর

West Bengal Assembly By Election : বাগদায় তুঙ্গে বিজেপির কোন্দল, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী বিক্ষুব্ধদের, BJPর পতাকা নিয়েই করলেন প্রচার

Bagda BJP Inner conflict : প্রচারে নির্দল প্রার্থী সত্যজিৎ নামলেন বিজেপির পতাকা নিয়েই। হেলেঞ্চাতে গেরুয়া পতাকা নিয়েই প্রচার করলেন তিনি। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরেই তীব্র কোন্দল। নাম ঘোষণার আগেই শুরু হয়েছিল জল ঘোলা। আর এবার তো দলের প্রার্থীকে বহিরাগত তকমা দিয়ে  'বিক্ষুব্ধ'রা দিয়ে দিন নির্দল প্রার্থী ! বিজেপির 'বিক্ষুব্ধ' কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল । প্রচার শুরু হয়। আর প্রচারে সত্যজিৎ নামলেন বিজেপির পতাকা নিয়েই। হেলেঞ্চাতে গেরুয়া পতাকা নিয়েই প্রচার করলেন তিনি। 

বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় । বিনয় বিশ্বাস এর নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে ।  তাঁরা মঙ্গলবার হেলেঞ্চা বাজারে 'বহিরাগত প্রার্থী চাই না'  স্লোগান তুলে বিক্ষোভ দেখায় । প্রার্থী পরিবর্তন করবার জন্য দলকে ২৪ ঘণ্টা সময়ও দেওয়া হয়। তাতে দল কোনও প্রতিক্রিয়া দেয়নি। 
এরপরই বুধবার হেলেঞ্চাতে একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে । সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদারকে প্রার্থী করা হবে । নির্দল হিসেবে তিনি লড়বেন।  পেশায় শিক্ষক সত্যজিৎ স্থানীয় বাসিন্দা, এলাকায় যথেষ্ট পরিচিত বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। 

সত্যজিৎ মজুমদার জানিয়েছেন, 'আমি আর এস এস এর তৃতীয় বর্ষ সম্পন্ন করেছি।  আমরাই বিজেপির পুরনো কর্মী। এই বৈঠকে সকলে মিলে আমাকে নির্দল প্রার্থী হিসেবে ওস্তাদ দিয়েছে আমি নির্দল প্রার্থী হিসেবে বাগদাতে লড়াই করব । এই ভোটে আমরা জয়ী হব। ' তিনি আরও বলেন, 'আমার সিদ্ধান্ত এবার যে আমি এইবারের ভোট, বিজেপি যে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীকে সমর্থন করতে পারছি না। আমার বাগদা থেকে এক্স ওয়াই জেড, যে কেউ প্রার্থী যদি হতেন, তাহলে আমরা ভাবনাচিন্তা করতাম' । 

যদিও বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বর কথা মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বনগাঁ বিজেপির  সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, 'বিজেপির কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মান অভিমানে গতকাল বা পরশু কেউ কিছু হয়তো করতে পারে, সব ঠিক হয়ে যাবে। কারণ সকলেই সিম্বলের সঙ্গে, দলের সঙ্গে।' 

আগামী ১০ জুলাই, আরও তিন কেন্দ্রের সঙ্গে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ফলপ্রকাশ ১৩ জুলাই। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget