এক্সপ্লোর

Baghajatin Building Collapse: 'ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে কেন,' বহুতল বিপর্যয়ে সুকান্তকে তোপ ফিরহাদের

Kolkata News: বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। ফলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত।

কলকাতা: বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে এখন চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। এই আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেয়রের পদত্যাগ দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা ফিরহাদ হাকিম বলেন, "সুকান্তর তো তিনটে, ছাগলের তিন নম্বর বা্চচার মতো লাফাচ্ছে কেন!''

বহুতল বিপর্যয়ে সুকান্তকে তোপ ফিরহাদের: বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। ফলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। এদিন এপ্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ রয়েছে। অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা নেন। এত বড় একটা বিল্ডিং হয়ে গিয়েছে, আর সেখানকার কাউন্সিলররা জানেন না! আমরা ঘাসে মুখ দিয়ে চলি! মুখ্যমন্ত্রীর উচিত কাউন্সিলরকে কান ধরে নিয়ে এসে জেলে ঢোকানো।'' যার পাল্টা জবাব দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, "সুকান্ত বাাবুর তো তিনটে। আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনও মেয়র হতে পারবেন না। উনি ছাগলের থার্ড বাচ্চার মতো লাফিয়ে লাভ কী আছে। আপনাকে তো কাউন্সিলরের সংখ্যা বাড়াতে হবে।''

বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে রাতারাতি আশ্রয়হীন বহু পরিবার। কিন্তু, এর দায় কার? এই বহুতল হেলে পড়ার পর সামনে আসছে চাঞ্চল্য়কর সব তথ্য়।  অভিযোগ, ৩ তলা অবধি তৈরির অনুমতি থাকলেও, চারতলা অবধি নির্মাণ করা হয়। যা নিয়ে স্থানীয়রা আঙুল তুলেছেন এলাকার তৃণমূল কাউন্সিলরের দিকে। যদিও, স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবার দাবি করছেন, তিনি জানেনই না এই বহুতল কবে তৈরি হয়েছে। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা নিজেরাই জানি না, কবে তৈরি হয়েছিল। কেউ বলছে ৫ বছর, কেউ বলছে ৬ বছর। কেউ বলছে ৮ বছর।''

শিকড় ওপড়ানো গাছের মতো, চারতলা বহুতলটা হেলতে হেলতে এখন গিয়ে পড়েছে পাশের একতলা বাড়ির ওপর। এই হেলে পড়া বহুতলের প্রোমোটার সুভাষ রায় এখনও অধরা। বুধবারও বাঘাযতীন বাজার এলাকায় তাঁর বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ। কিন্তু, সেখানে কারও দেখা মেলেনি। বাঘাযতীন বাজার এলাকায় প্রোমোটারের দোকানেও গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। ফলে দায় ঠেলাঠেলির মধ্য়ে প্রশ্ন হল, যে মানুষগুলো রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়ল, তাঁরা এখন কী করবেন?

আরও পড়ুন: East Midnapore School: প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের ঝামেলার জের, ছাত্রশূন্য হওয়ার মুখে স্কুল

সেরা শিরোনাম

Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget