এক্সপ্লোর

Baghajatin Building Collapse: গার্ডেনরিচের ছায়া বাঘাযতীনে, এবার হেলে পড়ল নতুন বহুতল

Kolkata News: গার্ডেনরিচকাণ্ডের ১০ মাসের মধ্যেই এবার বাঘাযতীনে বহুতল-বিপত্তি।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: গার্ডেনরিচের পুনরাবৃত্তি এবার বাঘাযতীনে। বিদ্যাসাগর কলোনিতে হঠাৎ হেলে পড়ল নতুন বহুতল। অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। লোহার জ্যাক দিয়ে বহুতল সোজা করতে যাওয়ার সময় বিপত্তি হয়।

হেলে পড়ল নতুন বহুতল: ১০ মাসের মাথায় গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি ফিরল বাঘাযতীনে। ভরদুপুরে জনবহুল এলাকায় ফের ভেঙে পড়ল চারতলা আবাসন। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি এলাকায় রয়েছে শুভ নামের এই অ্যাপার্টমেন্ট। হেলে যাওয়া বহুতল সোজা করতে গিয়েই বিপর্যয় নেমে আসে। আর বাঘাযতীনে চারতলা আবাসনের দশা একেবারে শিকড় সমেত উপড়ে যাওয়া বটগাছের মতো। কার্যত গোড়া থেকে উপড়ে গিয়েছে বিল্ডিং। হেলে গিয়ে পড়েছে পাশের পরিত্যক্ত একটা একতলা বাড়ির ওপর। দুটো বাড়িতেই কেউ না থাকায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে খবর, দুপুর পৌনে ৩টে নাগাদ প্রচণ্ড শব্দে অ্যাপার্টমেন্টের একাংশ ভেঙে পড়ে। বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে কলকাতা কি তাসের ঘরে পরিণত হচ্ছে? শহরে একের পর এক বেআইনি বহুতলের বিপজ্জনক ছবি সেই প্রশ্ন সামনে এনে দেয়। বাঘাযতীনের বহুতল বিপর্যয়েও উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ। পুরসভাকে অন্ধকারে রেখে, বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়াই হেলে থাকা অ্যাপার্টমেন্ট জ্যাক দিয়ে সোজা করতে গিয়ে বিপর্যয়ের অভিযোগ উঠেছে। ভেঙে পড়া অ্যাপার্টমেন্টের বাসিন্দার বলেন, "ছুটে ছুটে এসে দেখছি, ফ্ল্যাট পুরোটা পড়ে গেছে। আর তারপর থেকে প্রোমোটারের ফোন সুইচড অফ। আমার বাড়িতে অক্সিজেন দেওয়া পেশেন্ট আছে। মা আছে বৃদ্ধ। আমরা কী করব জানি না।''

অভিযোগ, প্রায় ১১ বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুজিয়ে তৈরি হয়েছিল। ৩ তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা। ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের দাবি, খরচ করে ফ্ল্যাট কেনার পর তাঁরা বহুতলের প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে জানতে পারেন। তাঁদের দাবি, সম্প্রতি প্রোমোটার হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে হেলে যাওয়া ফ্ল্যাট সোজা করার কাজ শুরু করেন। আর এই কাজ করানোর জন্য অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের থেকে ফের টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। ভেঙে পড়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা বলেন, "প্রোমোটার নিজে এসেছিলেন। এসে বলেছিলেন, যেহেতু ঢালু হয়ে গেছে, তাই উনি আবার পুনরায় কিছু মালমশলা ভিতরে দিয়ে জিনিসটাকে সোজা করে দেবে। আমাদের ফ্ল্যাটে যারা রয়েছি, তারা রাজি ছিলাম না। কারণ আমাদের থেকে টাকাপয়সা চাওয়া হয়েছিল।''

আরও পড়ুন: Malda News: ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?

সেরা শিরোনাম

Bengali Live News Update:
"সুদীপের কথায় আমার প্রতিক্রিয়া দিতে খুব বিরক্ত লাগে", কটাক্ষ শিল্পমন্ত্রী তাপস রায়ের
Tapas Roy : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত মিলিয়ে ফের লড়াই?
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত মিলিয়ে ফের লড়াই? "...এখন এই সব বলে ওকে রাজনীততে ভেসে থাকতে হচ্ছে", কটাক্ষ তাপস রায়ের
Sukanta Majumdar: 'যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি', সুকান্ত মজুমদারের নিশানায় কে?
'যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি', সুকান্ত মজুমদারের নিশানায় কে?
Sukanta Majumdar: আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত পৌঁছতে পারব : সুকান্ত মজুমদার
আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত পৌঁছতে পারব : সুকান্ত মজুমদার

ভিডিও

EB Raid News | কলকাতা থেকে জেলা, চিনি ও সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Supreme Court - SSC News | সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ও SSC-র ১৭ হাজার যোগ্য শিক্ষক | ABP ANANDA LIVE
Kalighat TMC - Ritabrata TMC | মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পেল না 'কালীঘাট-তৃণমূল' বা 'ঋতব্রত-তৃণমূল'
NCPI - Supreme Court News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির প্রেক্ষিতে ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya - BJP News | দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনও অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার নেবে না

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget