এক্সপ্লোর

Baguiati Murder : বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী গ্রেফতার

Baguiati Murder Update :হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরী । 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা  : বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার । হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরী । 

ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা
হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে । বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেফতার হয় সত্যেন্দ্র। সূত্রের খবর, ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর । গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় পুলিশের স্পেশাল টিম। স্টেশনে পা দেওয়ামাত্র সত্যেন্দ্রকে পাকড়াও করে পুলিশ । 

সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার
বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই ২ কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র। জগত্‍পুর বাজার এলাকা থেকে সে দড়িও কিনে এনেছিল।

সঙ্গীদের বলেছিল, কাজ মিটে গেলেই মোটা অঙ্কের টাকা দেবে। পুলিশ সূত্রে দাবি, খুনের পর সঙ্গীদের নিয়ে সত্যেন্দ্র কেষ্টপুর এলাকায় চলে আসে। ফেরত দেয় ভাড়া নেওয়া গাড়িটি।  সঙ্গীরা টাকা চাইলে এক জায়গায় তাদের দাঁড় করিয়ে রেখে অন্ধকার গলি দিয়ে চম্পট দেয় সত্যেন্দ্র। এ সবই ধৃতরা জেরায় জানিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।  

বৃহস্পতিবারের খবর অনুসারে, বাগুইআটিকাণ্ডে ঘটনার পর থেকে বারবার সিমকার্ড বদলাচ্ছিল জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। পুলিশ সূত্রে খবর ছিল, তন্নতন্ন করে সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। বিধাননগর কমিশনারেট শেষ যে টাওয়ার লোকেশন পায়, তা হুগলির। ধোঁকা দিতে বারবার জায়গা বদলাচ্ছিল সত্যেন্দ্র। ঘুরছিল বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে দাবি, প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়েই গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অতনু-অভিষেক খুনের মূল অভিযুক্ত। 

বাগুইআটিতে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুন করা হয়। পুলিশ জানায়, চলন্ত গাড়িতেই শ্বাসরোধ করে খুন করা হয় দু’জনকে। প্রথমে একটি মৃতদেহ ফেলা হয় বাসন্তী হাইওয়ের ধারে নয়ানজুলিতে। আরও কিছুটা এগিয়ে দ্বিতীয় মৃতদেহ ফেলা হয় হাড়োয়া এলাকায়। পুলিশের দাবি, বাইক কেনা নিয়ে টাকার লেনদেন ঘিরেই এই ঘটনার সূত্রপাত।

                                                                                                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
7th Pay Commission : বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget