এক্সপ্লোর

Jitendra Tiwari:আজ সিজেএম আদালতে জামিনের আবেদন জিতেন্দ্র তিওয়ারির

Bail Petition:আজ সিজেএম আদালতে জামিনের আবেদন করা হল জিতেন্দ্র তিওয়ারির। ইতিমধ্যেই এই মামলায় ধৃত আট জন জামিন পেয়ে গিয়েছেন। যদিও সরকারি তরফের আইনজীবী সোমনাথ চট্টরাজ, সব প্রশ্নের উত্তর তথ্য সহকারে দেওয়ার জন্য দুদিন সময় চেয়ে নিয়েছেন।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আজ সিজেএম আদালতে (CJM Court) জামিনের আবেদন করা হল জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari Bail Petition)। ইতিমধ্যেই এই মামলায় ধৃত আট জন জামিন পেয়ে গিয়েছেন। এদিকে সুপ্রিম কোর্ট আবার গত কাল জানায়, কাউন্সিলর-সহ দুজনকে নির্দিষ্ট মেয়াদ না পেরোনো পর্যন্ত গ্রেফতার করা যাবে না। এই দুই তথ্য সামনে রেখেই  মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন করা হয়। যদিও সরকারি তরফের আইনজীবী সোমনাথ চট্টরাজ, সব প্রশ্নের উত্তর তথ্য সহকারে দেওয়ার জন্য দুদিন সময় চেয়ে নিয়েছেন। আগামী ২৩ তারিখ তিনি সেই তথ্য জমা দেবেন। আগামী ২৩ মার্চ পরবর্তী শুনানি।

কী ঘটেছিল?
বাইশের শেষে একটি মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছিল আসানসোল। গত ১৪ ডিসেম্বরের ওই ঘটনায় এক কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী। ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। সেই ঘটনায় অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনায় জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোশ্যাল পোস্টে জিতেন্দ্রর ইস্যুর পাশাপাশি, পানিহাটির মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনাকেও টানেন তিনি। গায়ক কেকে-র মৃত্যুর ইস্যু নিয়েও শাসকদলের দিকে তোলেন প্রশ্ন।

প্রশ্ন জিতেন্দ্রর...
জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতারি ইস্যুতে ফেসবুকে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, 'রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে। অথচ গতবছর পানিহাটির দইচিঁড়ে মেলায়, পদপিষ্ট হয়ে ৩ জন মারা যায়। মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিলেন বিখ্যাত গায়ক কেকে। কেউ কি গ্রেফতার হয়েছে ? হয়নি। কারণ তাঁরা শাসকদলের লোক।' রাজ্যে গতবছর ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনারগুলির মধ্যে অন্যতম পানিহাটির দইচিঁড়ে মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু এবং কলকাতায় অনুষ্ঠান করতে এসে কেকে-র মৃত্যু। গতবছর জুন মাসে উত্তর ২৪ পরগনার পানিহাটির দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সেসময়। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনা হয়েছিল। পরে তিনজনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ, ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা যাওয়ার পথে ঘোষণা

 

সেরা শিরোনাম

নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
Accident : ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Embed widget