এক্সপ্লোর

Jodhpur Park News: ক্যাফেটেরিয়াকাণ্ডে তৃণমূল নেতা-সহ ৫ অভিযুক্তেরই জামিন

Jodhpur Park News: তৃণমূল নেতা (TMC Leader) বিজয় দত্ত-সহ ৫ অভিযুক্তেরই জামিন হয়েছে।

কলকাতা: যোধপুর পার্কে (Jodhpur Park) চাঁদার নামে জুলুমের ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছিল সেই  ৫ জনেরই জামিন মিলেছে। তৃণমূল নেতা (TMC Leader) বিজয় দত্ত-সহ ৫ অভিযুক্তেরই জামিন হয়েছে। ধৃতদের জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ। জেল হেফাজতের আর্জি খারিজ করে দেয় আলিপুর আদালত। 

হুমকি, শাসানি, গ্রেফতারির পরেও ক্যাফেটেরিয়াকাণ্ডে অভিযুক্তদের জামিন। নিশ্চিন্ত হতে পারছেন না যোধপুর পার্কের ক্যাফের কর্ণধার স্মরলিপি চক্রবর্তী! তাঁর অভিযোগ, তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন বলে, এবার ক্যাফেটেরিয়া ঘিরে শুরু হয়েছে বাইক বাহিনীর উপদ্রব।

পাশাপাশি সোশাল নেটওয়ার্কিং সাইটে, বদনাম রটানো হচ্ছে ক্যাফের নামে। কার্যত সাঁড়াশি আক্রমণ চলছে তাঁর বিরুদ্ধে! আর এই বিতর্কের মধ্যেই অভিযুক্ত ৫ জনকে শুক্রবার জামিন দিয়েছে আদালত! দুর্ভাবনা থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন স্মরলিপি।

উৎসবের নাম করে ক্যাফেতে (Cafe) তোলাবাজির অভিযোগ ওঠে গতকাল। টাকা না দিলে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। যোধপুর পার্কের (Jodhpur Park) ঘটনায় এক তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর, বিতর্কের জেরে যোধপুর পার্ক উৎসব বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘক্ষণ ধরে আঙুল উঁচিয়ে শাসানি! ছবি তুলতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা! খাস কলকাতায় উৎসবের জন্য বিজ্ঞাপন চেয়ে তোলাবাজির অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম করে ক্যাফেটেরিয়ার মালিকের থেকে টাকা দাবি। চেক রেডি না রাখলে ক্যাফেতে ভাঙচুর চালানোর হুমকি। থানায় অভিযোগ জানাতে গেলে, রাস্তায় ফলো করার অভিযোগ উঠল বাইকবাহিনীর বিরুদ্ধে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ক্যাফেটেরিয়া ‘আবার বৈঠকের’ মালিক। 

গত বুধবার, যোধপুর পার্ক উৎসবে বিজ্ঞাপনের জন্য টাকা চেয়ে স্মরলিপি চক্রবর্তীর ক্যাফেতে চড়াও হয় কয়েকজন। টাকা দিতে অস্বীকার করায় স্মরলিপিকে হুমকি-শাসানির মুখে পড়তে হয় বলে অভিযোগ! নাম জড়ায় স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত বিজয় দত্ত-র। ঘটনায় বিজয় দত্ত-সহ ৫ জনকে পুলিশ গ্রেফতারও করে। কিন্তু শুক্রবার প্রত্যেকেই আলিপুর আদালত থেকে জামিন পান। যা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা!

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget