এক্সপ্লোর

Baisakhi Banerjee Divorce: 'মনোজিতের নতুন সম্পর্ক', স্বামীর থেকে ডিভোর্স চাইছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

কেন বিচ্ছেদ চাইছেন বৈশাখী ? মনোজিতের নতুন সম্পর্কের কথা বললেন বৈশাখী। মনোজিত আর শোভনকে ১০ এর মধ্যে কত দিলেন বৈশাখী? 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : স্বামী মনোজিত মণ্ডলের (Dr. Manojit Mandal)থেকে ডিভোর্স চাইছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। বৈশাখী জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)সঙ্গে তাঁর বিয়ে হবে কিনা, সেটা ভবিষ্যত বলবে। বৈশাখীর এই সিদ্ধান্ত নিয়ে তাঁর স্বামী মনোজিত মণ্ডলের প্রতিক্রিয়া, ‘যবে থেকে মন আলাদা আলাদা হয়েছে, তখনই ডিভোর্স হয়ে গেছে’। গত কয়েকবছর ধরে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কের ৬ বছর হয়েছে। আর মনোজিতের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ১৭ বছরের। এতদিন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আনন্দে-দুঃখে-সমস্যায় একে অপরের পাশে থাকতে দেখা গেছে ছায়ার মতো। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক (Professor, Department of English) মনোজিতের সঙ্গে আইনি ছাড়াছাড়ি হয়নি বৈশাখীর। তবে ইদানিং 'কিছু ঘটনা ঘটায়' বিচ্ছেদ চাইলেন বৈশাখী। এই বিষয়ে এবিপি আনন্দকে দেওয়া লম্বা সাক্ষাতকারে কী বললেন বৈশাখী, মনোজিত, রইল তাঁর সংক্ষিপ্ত ভার্সন। 

কেন বিচ্ছেদ চাইছেন বৈশাখী ? 
তাঁর দাবি, ' মনোজিতের জীবনে এমন কেউ এসেছেন, যিনি বাড়িতে যাতায়াত করছেন, একসঙ্গে বেড়াতেও যাচ্ছেন, সেখানে  আমার মনে হয় মনোজিতকে আমার সঙ্গে বিবাহিত সম্পর্ক থেকে মুক্ত করে দেওয়া দরকার ' । প্রসঙ্গত তিনি আরও বলেন, মনজিত তাঁর বাড়িতেই থাকেন। তাঁর শরীরে কঠিন রোগ বাসা বেঁধেছে। বৈশাখীর দাবি ' সম্প্রতি দেখলাম, মনোজিতকে ওই মহিলার আরেক বন্ধু মেরেছে, তাই আমি ওঁর সুরক্ষা নিয়ে চিন্তিত। আমার জায়গায় যেখানে অন্যের ছায়া পড়ে গেছে, সেখানে আমার আর এক মুহূর্ত থাকা উচিত নয়!'

উনি কি আমার সঙ্গে আছেন ? মনোজিতের প্রশ্ন 
বৈশাখীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তোলেন বৈশাখীর স্বামী। ' উনি কি শেষ ৩বছর আমার সঙ্গে আছেন ? উনিও আমার সঙ্গে নেই, আমিও নেই। আমাকে তো লিখিত ভাবে বৈশাখী জানিয়েছে। ' 


শুনুন সম্পূর্ণ সাক্ষাত্কার 

মনোজিতের নতুন সম্পর্কের কথা বললেন বৈশাখী 
বৈশাখী আরও দাবি করেন, ' যাঁর সঙ্গে ওঁর সম্পর্ক আছে, তিনি বিবাহিত, তাঁর ১৮ বছরের মেয়ে আছে। মনোজিত যেমন সেই সম্পর্কের কথা আমায় জানিয়েছে, তেমনই ওই মহিলারও তাঁর স্বামীকে জানানো দরকার। প্রয়োজনে বিয়ে করা দরকার বা একসঙ্গে থাকতে পারেন ওঁরা। ' যদিও বৈশাখীর এই মন্তব্যের বিষয়ে মনোজিত সরাসরি জানিয়ে দেন, এটা তাঁর ব্যক্তগত বিষয়। জানান, 'কেমোথেরাপির দিনে ও তাঁর পরে আমার সেই বন্ধু এসেছে, হাসপাতালে নিয়ে গেছে, দেখাশোনা করেছে। '
বৈশাখী জানান, ' বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছি। গত ৩ বছর আলাদা আছি। সেখানে আমার নাম থেকে ওঁকে মুক্তি দিতে চাইছি।' 

প্রসঙ্গ - বৈশাখী ও মনোজিতের একমাত্র সন্তান 
বৈশাখী ও মনোজিতের ৮ বছরের এক কন্যাসন্তান আছে। সে মায়ের সঙ্গেই থাকে। বৈশাখী জানালেন, 'আমার সন্তানকে নিজের দায়িত্বে বড় করছি। মনোজিত তাঁর বাবা ঠিকই। কিন্তু মেয়েকে নিজের আয়েই বড় করতে পারব।' প্রতিক্রয়ায় মনোজিত বলেন, বিচ্ছেদ হলেও বৈশাখী তাঁর সন্তানের মা-ই থাকবেন। এই জায়গাটার কোনও পরিবর্তন হবে না।

মনোজিত আর শোভনকে ১০ এর মধ্যে কত দিলেন বৈশাখী? 
মনোজিতকে ভাল মানুষ আখ্যা দিয়েও বৈশাখীর মন্তব্য, ' আমার আর মনোজিতের দীর্ঘ বিবাহিত জীবনে যদি ফাঁক না থাকত, তাহলে শোভনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠত না। শোভন আমার সেই দুঃখের জায়গায় প্রলেপ লাগান। ' তাঁর বিশ্বাস, 'আমাদের দুজনের সম্পর্ক মৃত্যু না হলে ভাঙবে না। ' বৈশাখী শোভনকে সম্পর্কে জায়গা থেকে ১০ এর মধ্যে শোভনকে ১০০ নম্বর দিতে চান বলে জানান এবিপি আনন্দকে। তবে এও বলেন, 'মনোজিতকে নম্বরকে দেওয়ার জায়গায় আমি আর নেই। মনোজিত ভাল মানুষ । ও সুস্থ থাকুক, ভাল থাকুক। ও অসুস্থ হয়েছে। ওর পাশে সবসময় কারও থাকা দরকার। ' 
মনোজিতের পাল্টা দাবি, ' আমি গত ৩ বছর কীভাবে জীবন কাটিয়েছি, কাউকে জানাতে গেছি? '

বৈশাখী কি বিয়ে করবেন কখনও শোভনকে ?
সবশেষে শোভনের সঙ্গে ভবিষ্যত্ পরিকল্পনা বিষয়ে কথা বলতে গিয়ে বৈশাখী প্রত্যয়ী গলায় বলেন, ' আমরা একে অপরের পরিপূরক। বিয়ে হবে কি হবে না, তা ভবিষ্যত বলবে। আমাদের সম্পর্কটা স্বপ্নের মতো। ' 

বেহালার পর্ণশ্রীতে শোভন চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। রত্না চট্টোপাধ্যায় তাঁর দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন। শোভন থাকেন গোলপার্কের এই বিলাসবহুল ফ্ল্যাটে। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে!
এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, দুই সন্তান থাকা সত্ত্বেও, শোভন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে সম্পত্তি উইল করলেন কেন? রত্না চট্টোপাধ্যায়ের তরফেও দুজনের সম্পর্ক নিয়ে অনেক আপত্তি এসেছে। তিনি ক্যামেরার সামনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শোভনকে ডিভোর্স দেবেন না। সব মিলিয়ে শোভন-বৈশাখীকে নিয়ে সবসময়ই ঘটনার ঘনঘটা। গত কয়েক বছর ধরে, একজন ছাড়া আরেকজনকে দেখা যায়না!! পোশাক-আশাকের রং মোটেরও ম্যাচিং। ফেসবুকে একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার বৈশাখীর বিচ্ছেদ চাওয়া নিয়ে তুঙ্গে আলোচনা। 

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget