এক্সপ্লোর

Ragging: 'অভিযুক্তরা শাসক ঘনিষ্ঠ বলেই আড়ালের চেষ্টা ?' বালিগঞ্জকাণ্ডে বিস্ফোরক প্রশ্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার

CU Ragging Controversy: বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগের ইস্যুতে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন পড়ুয়া, কী বললেন বিশ্বজিৎ হাজরা ?

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনার পর উত্তাল রাজ্য-রাজনীতি। সজাগ রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই র‍্যাগিং রুখতে তৎপর কলকাতা মেডিক্যাল কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্যরাও। আর যাদবপুরকাণ্ডের মাঝেই সামনে এসেছে আরও এক ভয়াবহ অভিযোগ। বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ প্রকাশ্য়ে এসেছে। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন পড়ুয়া বিশ্বজিৎ হাজরা। 'অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই আড়াল করার চেষ্টা ?' প্রশ্ন তুলেছেন তিনি।

'অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই আড়াল করার চেষ্টা ?'

অভিযোগকারী ছাত্র স্পষ্ট প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, 'অবশেষে তৎপর পুলিশ, হস্টেলে গিয়ে সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ করার পরে পুলিশ এই তৎপরতা দেখালে আরও ভালো হত। অভিযোগকারী ছাত্র প্রশ্ন তুলে বলেছেন, 'পুলিশি তদন্তের আগেই কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন র‍্যাগিং হয়নি ? পাশাপাশি তিনি আরও বড় গুরুতর অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন, অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই আড়াল করার চেষ্টা ?' ১৬৬ বছর পুরনো মেধার উৎকর্ষ কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজের বি-টেকের সদ্য পাস আউট পড়ুয়া বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ৪ বছর ধরে লাগাতার অভিযোগ করেও কোনও সুবিচার পাননি তিনি।  

৪ বছর ধরে হস্টেলে নির্যাতনের শিকার, বিস্ফোরক অভিযোগ

উল্লেখ্য, ৭ জুলাই বালিগঞ্জ থানায় পড়ুয়ার তরফে অভিযোগ দায়ের করা হয়, ৮ জুলাই রুজু হয় এফআইআর। দেড় মাস পর গতকাল রেকর্ড করা হয় অভিযোগকারী পড়ুয়ার গোপন জবানবন্দি। ৪ বছর ধরে হস্টেলে নির্যাতনের শিকার, বিস্ফোরক অভিযোগ করেন বালিগঞ্জ সায়েন্স কলেজের পাস আউট পড়ুয়া বিশ্বজিৎ হাজরার। বারবার অভিযোগ করেও মেলেনি বিচার, নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার। 

আরও পড়ুন, ফের গঙ্গা ভাঙ্গনের গ্রাসে মানিকচক, ফসল নিয়ে পালাচ্ছেন স্থানীয়রা 

কে এই বিশ্বজিৎ হাজরা ?

বালিগঞ্জ সায়েন্স কলেজের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজির সদ্য প্রাক্তন বিশ্বজিৎ হাজরা। বাড়ি বীরভূমের জয়দেবে। এখানে, বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে থাকতেন। তাঁর অভিযোগ, গত ৪ বছর ধরে হস্টেলে নারকীয় অত্যাচারের শিকার হয়েছেন। কলকাতা পুলিশের বক্তব্য় র‍্যাগিং-এর সরাসরি অভিযোগ ছিল না। ওই পড়ুয়া অত্য়াচারের অভিযোগ করেছিল। সেই অনুযায়ী মামলা রুজু করে তদন্ত হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget