এক্সপ্লোর

Sukanta Majumdar: 'কোনও গুন্ডামি, মস্তানি চলবে না', বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

Balurghat Sukanta Majumdar News: বালুরঘাটে এসডিও অফিসের সামনেই অবস্থানে বসে বিজেপি। এরপরই বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: মুর্শিদাবাদ-কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বালুরঘাটে ব্যারিকেড ভেঙে এসডিও অফিস ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারদের, এমনই অভিযোগ উঠেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা কর‍তেই, লাঠি পিটিয়ে আটকাল পুলিশ।                                                                   

এদিকে বালুরঘাটে এসডিও অফিসের সামনেই অবস্থানে বসে বিজেপি। এরপরই বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। সাফ জানিয়ে দেন, 'দঃ দিনাজপুরে কোনও গুন্ডামি, মস্তানি চলবে না। সীমান্ত যারা রক্ষা করছে, তাদেরই আক্রমণ করছে সরকার'। 

বিজেপির দাবি, দুই পক্ষের খণ্ডযুদ্ধে, আহত হয়েছেন ৬ জন কর্মী-সমর্থক। ৪ জনকে ভর্তি করা হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেও। অন্যদিকে, পুলিশের দাবি, দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আইসি পদমর্যাদার এক পুলিশও।

আহত বিজেপি কর্মীর বলেন, এই হচ্ছে মমতার পুলিশ, দুর্নীতিবাজের পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে আর সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, আর বলছে এখানে কোনও বিজেপির মিছিল করা যাবে না। এই পুলিশ যখ হিন্দুপাড়ায় যখন হামলা হচ্ছে, তখন চুপচাপ থাকে, খাটের তলায় লুকিয়ে যায়।'                                        

দক্ষিণ দিনাজপুরের এসপি চিন্ময় মিত্তল বলেন, ' আমাদের কাছে ভিডিওগ্রাফি আছে, আমি সেটা পরে দেখব। পাশাপাশি আমাদেরও দুতিনজন আহত। বালুরঘাট থানার আইসিও আহত। আমরা খতিয়ে দেখব।' 

মুর্শিদাবাদ-কাণ্ডের প্রতিবাদে, শনিবার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে শুরু করে জেলাশাসক দফতরের সামনে মিছিল করে আসে বিজেপির কর্মী-সমর্থকেরা। সেখানেই ছিল প্রতিবাদ সভার আয়োজন। আগের থেকেই পুলিশের কড়া নিরাপত্তায় মোড়া ছিল এলাকা। উপস্থিত ছিলেন খোদ ডিএসপি হেড কোয়ার্টার সহ বালুরঘাট থানার আইসিও। জেলাশাসক দফতরের সামনে বিজেপির মিছিল পৌঁছতেই বাঁশের ব্যারিকেড করে আটকায় পুলিশ। আর তারপরেই রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। পুলিশের প্রতিরোধ পেতেই শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।

আক্রান্ত কর্মীদের দেখতে প্রতিবাদ সভা থেকেই সোজা বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে যান বিজেপি রাজ্য সভাপতি। এখনও পর্যন্ত, এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়নি। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari : 'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC Corruption List : পাহাড় প্রমাণ দুর্নীতি ! কয়লা থেকে গরু, তৃণমূলের কোন কোন স্ক্যামের 'ফাইল' খুলছে ?
পাহাড় প্রমাণ দুর্নীতি ! কয়লা থেকে গরু, তৃণমূলের কোন কোন স্ক্যামের 'ফাইল' খুলছে ?
Abhishek Banerjee : আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের
আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের

ভিডিও

Shyama Prasad Mukherjee : শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন,
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari :
Suvendu Adhikari : "আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
Abhishek Banerjee: ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ,
‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Embed widget