এক্সপ্লোর

Sukanta on Abhishek: 'অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই..', বকেয়া টাকার খোঁচায় বিস্ফোরক সুকান্ত

Sukanta Attacks Abhishek: ১০০ দিনের কাজের টাকার বকেয়াকে হাতিয়ার করে সুকান্তকে আক্রমণ করেছিলেন অভিষেক, আর এবার পাল্টা নিশানা এল সুকান্তর তরফে, কী বললেন বিজেপির রাজ্য সভাপতি ?

দক্ষিণ দিনাজপুর: অভিষেককে (Abhishek Banerjee) পাল্টা জবাব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এদিন আক্রমণ শানিয়ে বলেন, 'অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই বলে এইসব বলছেন', অভিষেককে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের।

কী বলেছিলেন অভিষেক ?

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা করেন অভিষেক। ১০০ দিনের কাজের টাকার বকেয়াকে হাতিয়ার করে বালুরঘাটের বিজেপি সাংসদকে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, 'জাতীয়তাবাদ, ধর্ম, বালাকোটকে সামনে রেখে সুকান্তকে ভোট দিয়েছেন, তাই টাকা বন্ধ। আজ রামমন্দির হচ্ছে, কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ',মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

রাজ্যের পাওনা নিয়ে প্রধানমন্ত্রীকেও আক্রমণ অভিষেকের

পাশাপাশি রাজ্যের পাওনা নিয়ে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেন তিনি। হরিরামপুরের সভা থেকে অভিষেক বলেন,'প্রধানমন্ত্রী শততম মন কি বাত করছেন, কিন্তু বাংলার প্রাপ্য নিয়ে চুপ। মানুষকে মানুষ বলে যাঁরা ভাবছে না, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। মানুষ চাইলে প্রধানমন্ত্রীকে টেনেহিঁচড়ে নামাতেও ১০ সেকেন্ড সময় লাগবে না।' 

'অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই'

আর তারই পাল্টা আক্রমণ হিসেবে সুকান্ত বলেন, 'অভিষেক সংসদে যান না বলে জানতে পারেন না। সারা দেশের মধ্যে সংসদে সবথেকে বেশি প্রশ্ন করেছেন বালুরঘাটের সাংসদ। বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের জন্য ১৯০ কোটি টাকা নিয়ে এসেছি। বালুরঘাট (Balurghat) থেকে একলাখি পর্যন্ত বিদ্যুতের কাজ চলছে। অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই বলে এইসব বলছেন', অভিষেককে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের।

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

 শুভেন্দুর আক্রমণের মুখেও একইভাবে পড়েছিলেন অভিষেক

প্রসঙ্গত, গতমাসে এভাবেই শুভেন্দুর আক্রমণের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ট্যুইটের পাল্টা ট্যুইটে মন্তব্য 'কোনও ধারণা নেই', বলেই মন্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতমাসে ট্যুইটে তিনি বলেছিলেন,  'হঠাৎ একদিন ঘুম থেকে জেগে উঠে সংসদের অধিবেশনে যোগ দিলে এরকমই হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর মন্ত্রক কীভাবে কাজ করে সে সম্পর্কে কোনও ধারণাই নেই। মাননীয় মন্ত্রী দুটি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত রাজ। মনে রাখবেন কাউকে ব্যঙ্গোক্তি করলেও নিজেকেও অপদস্থ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আর হ্যাঁ, এটাই নতুন ভারত, আপনার পুরনো ধারণাকে এর সঙ্গেই মানিয়ে নিতে হবে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget