এক্সপ্লোর

Bangalore Incident Update: আত্মগোপন করতে টাকা ও সিম কার্ডের জোগান, বিস্ফোরণকাণ্ডে এবার রাঁচি যোগ

Bangalore Incident: রাঁচি থেকে চেন্নাই ফেরার পর ২৬ মার্চ মুজাম্মিলকে গ্রেফতার করে NIA

কলকাতা: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে (Bangalore Incident Update) এবার রাঁচি যোগ। রাঁচিতে মুজাম্মিল শরিফ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে ধৃত মুসাভির ও আব্দুল। মুজাম্মিলই দুই সন্দেহভাজন জঙ্গিকে লজিস্টিক সাপোর্ট করছিল। দুই সন্দেহভাজন জঙ্গিকে টাকা ও সিম কার্ড জোগাড় করে দেয় মুজাম্মিলই। রাঁচি থেকে চেন্নাই ফেরার পর ২৬ মার্চ মুজাম্মিলকে গ্রেফতার করে NIA। এরপর মুজাম্মিলকে জেরা করেই মুসাভির ও আব্দুলের খোঁজ পায় NIA। 

ক্যাফে-বিস্ফোরণে এবার রাঁচি যোগ: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্য়াফেতে বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই মূল অভিযুক্ত ছাড়াও তাদের সাহায্যকারী হিসেবে তৃতীয় কেউ এসেছিল কলকাতায়? সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে NIA। তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। NIA-র দাবি, এই ঘটনায় অন্যতম ধৃত মুজাম্মিল শরিফের সঙ্গে রাঁচিতে দেখা করে দুই সন্দেহভাজন জঙ্গি মুসাভির হুসেন শাজিব এবং আব্দুল মাথিন আহমেদ ত্বহা। দুই সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোনের টাওয়ার লোকেশন মেলে রাঁচিতে। এই ২ জনের সঙ্গে দেখা করতে মুজাম্মিলও কলকাতায় এসেছিল কি না, খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা। NIA-র দাবি, আত্মগোপন-পর্বে সন্দেহভাজন দুই জঙ্গিকে টাকা ও সিম কার্ড জোগাড় করে দিয়েছিল মুজ্জামিল। চেন্নাই ফেরার পর যাকে ২৬ মার্চ গ্রেফতার করে NIA। মুজাম্মিলকে জেরা করে দুই সন্দেহভাজন জঙ্গি সম্পর্কে বেশ কিছু তথ্য ও মোবাইল নম্বর মেলে। সেই সময়েই দুুই সন্দেহভাজন জঙ্গিকে চিহ্নিত করা হয় বলে NIA সূত্রে খবর।

বিস্ফোরণের পর, ডেরা পাল্টে পাল্টে একমাসেরও বেশি বাংলায় ঘুরে বেড়িয়েছে জঙ্গিরা। যা  নিয়ে প্রশ্নের মুখে এ রাজ্যের পুলিশের ভূমিকা। বিস্ফোরণের পরেই সন্দেহভাজন জঙ্গিদের আসল ছবি এবং ভোল পাল্টে তাদের চেহারা কী হতে পারে, সেই ছবি ও টেমপ্লেট প্রকাশ করেছিল NIA। ঘোষণা করা হয়েছিল, জঙ্গি পিছু ১০ লক্ষ টাকার পুরস্কার। NIA-র তরফে শেয়ার করা সেই ছবি নিশ্চিতভাবে এসেছিল রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কাছেও। প্রশ্ন উঠছে, তারপরেও কীভাবে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে জঙ্গিরা? প্রশ্ন উঠছে, NIA-র প্রকাশিত ছবি এবং তথ্য থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের STF, CID-র জঙ্গিদমন শাখা, তারা কেন তৎপর হল না?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Bangalore Incident Update: ৩৫টিরও বেশি সিমকার্ড ব্যবহার দুই সন্দেহভাজন জঙ্গির, দাবি NIA সূত্রে

সেরা শিরোনাম

Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget