এক্সপ্লোর

Bangalore Incident Update: ৩৫টিরও বেশি সিমকার্ড ব্যবহার দুই সন্দেহভাজন জঙ্গির, দাবি NIA সূত্রে

Bangalore Incident: এক মাসের বেশি সময়, বাংলায় গা ঢাকা দিয়ে বসে ছিল বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড ২ জঙ্গি।

কলকাতা: এজেন্সির চোখে ধুলো দিতে সন্দেহভাজন জঙ্গিরা (Bangalore Incident) শুধু একের পর ঠিকানাই বদলায়নি। বারবার বদলেছে সিমকার্ডও। একাধিক জাল আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল গুচ্ছ গুচ্ছ সিমকার্ড। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে NIA সূত্রে। এখানে যে প্রশ্নটা জোরালো হচ্ছে, কীভাবে এত সহজলভ্য হল সিম কার্ড?

বারবার সিমকার্ড বদল: এক মাসের বেশি সময়, বাংলায় গা ঢাকা দিয়ে বসে ছিল বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড ২ জঙ্গি। এজেন্সির চোখে ধুলো দিতে সন্দেহভাজন জঙ্গিরা শুধু একের পর ঠিকানাই বদলায়নি। মুড়িমুড়কির মতো বদলেছে সিমকার্ডও। এখনও অবধি তদন্তে উঠে এসেছে ৩৫টিরও বেশি সিমকার্ড ব্যবহার করেছিল ২ সন্দেহভাজন জঙ্গি। একাধিক জাল আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল গুচ্ছ গুচ্ছ সিমকার্ড। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে NIA সূত্রে।

NIA সূত্রে খবর, ৩৫টি সিম কার্ড, ৩ ল্যাপটপ, কিছু মোবাইল,VPN মেশিন,রাউটারের পাশাপাশি নোটবুক, ডায়েরি ও লিফলেট বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, আগামী দিনে তাদের কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, সেই সম্পর্কে সেখানে তথ্য ছিল। তবে, অজস্র সিম কার্ড ও একাধিক মোবাইল ব্যাবহার করেও হয়নি শেষ রক্ষা। সেই মোবাইলই ধরিয়ে দিয়েছে সন্দেহভাজন ২ জঙ্গিকে। তবে এখানে যে প্রশ্নটা জোরাল হচ্ছে, তা হল কীভাবে এত সহজলভ্য সিম কার্ড? এপ্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞরা যা বলছেন, তা আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষেও ভয়ের। এবিষয়ে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, “মানুষকে সচেতন হতে হবে। ওরা তো নিজের নামে কেনে না। আপনি যখন কিনতে গেলেন, আপনার তথ্য দোকানদারের কাছে থেকে গেল। আপনার ডকুমেন্ট দিয়ে ৫টা সিম কেনা যায়। সেই বাকি সিমই বিভিন্ন হাত ঘুরে বড় ক্রিমিনালের কাছে চলে যায়। ভারত সরকারের অ্যাপ্লিকেশন আছে যেখানে দেখা যায় আপনার নামে কটা সিম আছে।’’

গোয়েন্দা সূত্রে দাবি, ১২ মার্চ চাঁদনি চক মার্কেটে মোবাইল ফোন সারাতে যায় সন্দেহভাজন দুই জঙ্গি। চাঁদনির ওই দোকান মালিকের দাবি, ১টি মোবাইল ফোন সারাতে দেওয়া হয়। তাতে কোনও সিম ছিল না।পরদিনই তারা দোকান থেকে ফোন নিয়ে যায়। দোকান মালিকের দাবি, নিজের সিম ঢুকিয়ে তিনি সিমহীন মোবাইল ফোন পরীক্ষা করেছিলেন। এর কিছুদিন পরেই তাঁর দোকানে হাজির হয় NIA। দোকান মালিক-সহ ২ জনের বয়ান রেকর্ড করে এজেন্সি। ছবি দেখানোয় অন্য়তম অভিযুক্ত মুসাভির হুসেন শাজিবকে শনাক্ত করেছিলেন বলে দাবি করেছেন চাঁদনি চকের ওই দোকান মালিক। NIA সূত্রে দাবি, ১ মার্চ রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তরা ১০টিরও বেশি মোবাইল নম্বর ব্যবহার করে।

৪ রাজ্যে গা ঢাকা দিতে ব্যবহার করা হয় একাধিক জাল আধার কার্ড। ভুয়ো পরিচয়পত্রের সংখ্যাটা ঠিক কত, সেগুলি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। NIA সূত্রে খবর, জঙ্গিদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের ঠিকানা মিলেছে।তদন্তকারীরা অনুমান করছেন, জাল আধার কার্ডগুলি কর্ণাটকেই বানানো হয়েছিল।শনিবার ধৃতদের ব্যাঙ্গালোরের কোরামঙ্গলায় আদালতে তোলা হলে তাদের ১০ দিনের NIA হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Dumdum Fire: ভয়াবহ আগুনে গৃহহীন দমদমের ঝুপড়িবাসীরা, পুনর্বাসনের আশ্বাস দমকলমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget