এক্সপ্লোর

Bangladesh News: বাংলাদেশে যুদ্ধবিমান ভেঙে পড়ে বহু মৃত্যু, ঘটনায় প্রতিবাদ শিক্ষার্থীদের, উত্তেজনা ছড়াতেই কাঁদানে গ্যাস পুলিশের !

Bangladesh Air Force jet Crash Incident Student Protest: বাংলাদেশে বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় প্রতিবাদ, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ছত্রভঙ্গ করতে ছোড়া হল কাঁদানে গ্যাস

নয়াদিল্লি: বাংলাদেশের বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭। এর মধ্যে ২৫ জন শিশুও রয়েছে। এবার এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশের শিক্ষার্থী তথা সাধারণ মানুষ। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। 

আরও পড়ুন, ভুয়ো জব কার্ড বাতিলে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে শীর্ষে যোগী রাজ্য ! কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে কোথায় দাঁড়িয়ে কে ?

গতকাল ঢাকার উত্তরায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। যুদ্ধবিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে তিনতলা বিল্ডিং। মৃত্যু হয় ফ্লাইট লেফটেন্য়ান্ট মহম্মদ তৌকির ইসলামের। চিনে তৈরি বাংলাদেশের যুদ্ধবিমানে যান্ত্রিক ত্রুটিই বিপর্যয়ের কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

কয়েকদিন আগেই গুজরাতের আমদাবাদে মেডিক্যাল কলেজের হস্টেলের ওপর ভেঙে পড়েছিল যাত্রিবাহী বিমান। শুধু বিমানের যাত্রীরাই নয়, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল মেডিক্যাল কলেজের হস্টেলের আবাসিক ও আশপাশের এলাকার বহু বাসিন্দার! আর এবার বাংলাদেশে ভেঙে পড়ল বিমানবাহিনীর ফাইটার জেট। ঢাকার উত্তরায়, মাইলস্টোন । স্কুল অ্য়ান্ড কলেজের বহুতলের ওপর ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমানটি। এদিকে মৃতের সংখ্য়া বেড়েই চলেছে! যুদ্ধবিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বিল্ডিং। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি উদ্ধার করে আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বাঁচানো যায়নি অনেককেই। 

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ছোট-বড় মিলিয়ে রয়েছে একাধিক বিল্ডিং। প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে একটি তিনতলা বিল্ডিংয়ের ওপর। সোমবার দুপুর ১টা নাগাদ, কুরমিটোলার এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে ওড়ে বাংলাদেশ বিমানবাহিনীর F-7 যুদ্ধবিমানটি এরপরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ওড়ার ১৩ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসের ওপর ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় বিমানের চালক ফ্লাইট লেফটেন্য়ান্ট মহম্মদ তৌকির ইসলামের।

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম মাধ্য়ম সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর F-7 BGI মডেলের। ২০১১ সালে চিনের সঙ্গে ১৬টি যুদ্ধবিমান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। ২০১৩ সাল নাগাদ বাংলাদেশকে যুদ্ধবিমানগুলো চিন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনীর মোট ৩৬টি এফ-৭ যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশির ভাগই এফ-৭ বিজিআই ভ্যারিয়েন্ট।এই এফ-৭ বিজিআই মূলত বাংলাদেশের জন্যই আলাদাভাবে তৈরি করেছিল চিন।বৈশিষ্ট্য়ের দিক থেকে চিনের তৈরি এই বিমানগুলি অত্য়াধুনিক হলেও, পারফরমান্সের দিক থেকে আহামরি নয়।

২০১৮ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর এফ-৭ বিজি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে, মৃত্য়ু হয় পাইলটের।এরপর ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে ওড়ার পর বঙ্গোপসাগরে ভেঙে পড়ে এফ-৭ এমবি যুদ্ধবিমান। তাতেও মৃত্য়ু হয় পাইলটের।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মহম্মদ ইউনূস। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda
CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget