এক্সপ্লোর

Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশের আঁচ পেট্রাপোলে, বন্ধ রফতানি, প্রভাব মুদ্রা বিনিময়েও

Bangladesh Protest News: বাংলাদেশ থেকে ভারতে আসা এক ভারতীয় নাগরিকের দাবি ঢাকা থেকে যানবাহন না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে দিয়ে কোনক্রমে এসেছে পেট্রাপোলে ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে। আজ থেকে বন্ধ রফতানি। পণ্য নিয়ে ৩৫টি ট্রাক সীমান্ত পেরোনোর বন্ধ রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে। ধীর গতিতে চলছে আমদানি। সমস্যায় পড়েছেন যাঁরা মুদ্রা বিনিময় ব্যবসায়ী ও যান চালকরা। ফিরতে না পেরে চিন্তিত বাংলাদেশের বাসিন্দারাও।

সাম্প্রতিক বাংলাদেশে অশান্তির জেরে আজ সকালে ৩৫ ট্রাক রফতানি হবার পরেই বন্ধ হল এই প্রক্রিয়া। আমদানি চলছে ধীর গতিতে। পেট্রাপোল দিয়ে ভারতে আসা যাত্রী সংখ্যা কমেছে। পেট্রাপোল দিয়ে বাংলাদেশে যাওয়া যাত্রীরা বাংলাদেশের সমস্যা নিয়ে চিন্তিত। পেট্রাপোল প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়, যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন চালকরা । 

বাংলাদেশ থেকে ভারতে আসা এক ভারতীয় নাগরিকের দাবি ঢাকা থেকে যানবাহন না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে দিয়ে কোনক্রমে এসেছে পেট্রাপোলে ।  পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন সকালে রফতানি শুরু হবার পরে ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রফতানি বন্ধ করা হয়েছে ।  যতক্ষণ অবস্থান পরিবর্তন না হচ্ছে ততক্ষণ রফতানি বন্ধ থাকবে। আমদানি চললেও চলছে ধীর গতিতে ।

এদিকে, ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশ সীমান্ত। ৮৫৬ কিলোমিটার কাঁটাতার দিয়ে ঘেরা। আগরতলা-সহ আরও ৩টি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চলে যাতায়াত। কোটা-বিরোধী ছাত্র আন্দোলনে পড়শি দেশে পরিস্থিতি অশান্ত। ফলে দু’ দেশের পর্যটকরা পড়েছেন সমস্যায়। বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আজ ও কাল, সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ রাখা হয়েছে। 

আরও পড়ুন, ফুরিয়ে আসছে টাকা, পরিবারের সঙ্গে বন্ধ যোগাযোগ, এপারে চিকিৎসা করাতে এসে বিপদে বাংলাদেশের বাসিন্দারা


অন্যদিকে, নদিয়ার গেদে সীমান্ত দিয়েও বাংলাদেশ থেকে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। ঢাকায় ডাক্তারি পড়েন এই ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, গতকাল রাতে গুলি চলে। ভয়ে বেরোতে পারেননি। কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ। তাই রাতে বাস ধরে ঢাকা থেকে দর্শনায় এসে গেদে সীমান্ত দিয়ে দেশে ফেরেন ভারতীয় পড়ুয়ারা। 

পাশাপাশি, জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে। দু’দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget