এক্সপ্লোর

West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা

WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

LIVE

Key Events
West Bengal News BJP Suspends several Workers Abhishek Banerjee treatment Calcutta High Court Suvendu Adhikari West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
৫ অগাস্ট, ২০২৬-এর লাইভ নিউজ
Source : নিজস্ব ছবি

Background

তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। এনিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে ক্ষমতায় আসার পর এ ধরনের কোনও কাজকর্মে বিজেপি যে 'জিরো টলারেন্স' দেখাবে তা বারবার কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেইমতোই এবার পদক্ষেপ গ্রহণ। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ ওঠায় এবার কড়া সিদ্ধান্ত নিল বিজেপি। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল গেরুয়া শিবির।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না'। চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। খারজি করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। 'একাধিক মামলা বিচারাধীন, সেই কারণে বিদেশযাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না।' দেশেই চিকিৎসার পরামর্শ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬ টি মামলা আছে।' সেখানে যদি কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে, তখন কী করবেন ? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি ভট্টাচার্যর। আমরা সীমিত সময়ের জন্য অনুমতি চেয়েছি, ৩-৪ সপ্তাহের জন্যই আমরা অনুমতি চাইছি, সওয়াল অভিষেকের আইনজীবীর। আগের পর্যায়ের চিকিৎসা বাইরে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাব না, জানালেন অভিষেকের আইনজীবী। 'SSKM হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য। কাল দুপুর ২ টোয় SSKM হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। আগামী পরশু SSKM হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে।' সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 'এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়ট, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই। SSKM হাসপাতালে আমি যাব না, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। SSKM যদি দেশের অন্য কোনও হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় আপনি সেখানে যেতে পারেন, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF, বম্ব স্কোয়াড। সন্দেহজনক ব্যাগ থাকার অভিযোগ, জেলা পুলিশকে খবর দেয় রাজ্য পুলিশের STF। শ্বশুরবাড়ির সঙ্গে টুলুর অন্যান্য আত্মীয়দের বাড়িতেও চালানো হয় তল্লাশি। টুলুর আরও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে, দাবি পুলিশের। ধৃত মিনার মণ্ডল ও টুলুর ২ ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে একাধিক তথ্য, দাবি পুলিশের। এর আগে টুলু মণ্ডলের ধৃত দ্বিতীয় ম্যানেজার নইমুদ্দিন মণ্ডলের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

21:55 PM (IST)  •  05 Aug 2026

West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা

তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা। পুলিশের জালে গলসি ২ ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। থানা থেকে আদালতে নিয়ে আসার সময় ধৃতদের উদ্দেশ্য 'চোর' স্লোগান।

20:11 PM (IST)  •  05 Aug 2026

WB News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ

রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি, বাজ পড়ে মৃত ৪। বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মৃত ৪ জন। প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ, আতঙ্কে রাস্তায় স্থানীয় বাসিন্দারা।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget