এক্সপ্লোর

Hilsa: পুজোর মুখে সুখবর, বাংলাদেশি ইলিশ পৌঁছল হাওড়ার মাছ বাজারে

এই মরশুমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার।

সুনীত হালদার, সঞ্চয়ন মিত্র, হাওড়া: শেখ হাসিনার (sheikh hasina) ভারত সফর চলাকালীন গঙ্গাপাড়ে পদ্মার ইলিশ। আজ সকালে বাংলাদেশি ইলিশ পৌঁছল হাওড়ার মাছ বাজারে। এই মরশুমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার। হাওড়ার ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক।

পাইকারি বাজারে বাংলাদেশি ইলিশের দাম পড়বে কিলোপ্রতি ১২০০-১৩০০ টাকা। জোগান বাড়লে খুচরো বাজারে পদ্মার ইলিশের দাম কমবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের। এর আগে ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে গত ৩ বছর ধরে দুর্গাপুজোর আগে উপহার হিসেবে আসছে বাংলাদেশের ইলিশ। 

বাংলাদেশের (bangladesh) প্রধানমন্ত্রী (PM) শেখ হাসিনা (sheikh hasina) কালই ভারত-সফরে (india tour) এসেছেন। আর কালই ঘটনাচক্রে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল পদ্মার (padma river) ইলিশ। অল্পসল্প নয়, ৪ টন ইলিশ ঢুকেছে পেট্রাপোল (Petrapole) সীমান্ত দিয়ে। আজ সেগুলিই হাওড়া বাজারে এসে পৌঁছয়।

পদ্মানদীর ইলিশ: এখনও পর্যন্ত যা খবর তাতে দুর্গাপুজোর সপ্তমীর মধ্যেই ২ হাজার ৪৫০ টন ইলিংশ বাংলাদেশ থেকে এ দেশ আসবে বলে জানা যাচ্ছে। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ এসে পৌঁছেছে এর মধ্যেই। বাংলাদেশের বাজারে এই রুপোলি শস্যের দাম এখন কেজি প্রতি ২ হাজার টাকা। এতেই শেষ নয়। সূত্রের খবর, আজ রাতের মধ্যে আরও চার টন ইলিশ এসে পৌঁছতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের সময়ই ইলিশ-প্রেমিকদের জন্য সোনার সুযোগ।

জোগান বাড়ছিলই: গত জুলাই থেকেই একটু একটু করে জোগান বাড়ছিল রুপোলি শস্যের। লকডাউনের খরা কাটার পর গত ১৪ জুন থেকে দীঘা মোহনায় মাছের খোঁজে পাড়ি দিয়েছিল কয়েকশো ট্রলার। আশা ছিল এবার হয়তো রুপোলি শস্য়ের দেখা মিলবে। সে সময় আবহাওয়া আশায় জল ঢেলে দিলেও জুলাই মাসের মাঝামাঝি কিছুটা হলেও খরা কাটে। দীঘা মোহনায় একসঙ্গে কয়েক টন ইলিশ নিয়ে ফেরে ট্রলার। সে বার ৫০০ গ্রাম থেকে ২ কিলোগ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল।

মৎস্যজীবীরা জানান, পুবালি হাওয়া ও ঝিরঝিরও বৃষ্টির জেরেই ট্রলার ভরেছে রুপোলি শস্যে। তাতে ইলিশের দাম একধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করেছিলেন তাঁরা। সে সময় এক কেজি ওজনের ইলিশ বাজারে মিলছিল ১২০০ টাকা দরে। ওজন বেশি হলে দাম আরও একটু চড়া হচ্ছিল। তবে জোগান আরও বাড়লে এই মরশুমে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালে চলে আসবে বলে আশা করেছিলেন বিক্রেতারা। এবার রসনাতৃপ্তির জন্য পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। সব ঠিকঠাক চললে রসে-বশে বাঙালির ইলিশ-আহ্লাদের ষোলো কলা পূর্ণ হওয়া আর কিছু দিনের অপেক্ষা, আশা মৎস্যজীবী থেকে বিক্রেতাদের। 

আরও পড়ুন: TMC Protest : ৪৮ ঘণ্টা উঠবেন না, ধর্মতলায় ধর্নায় বসে পড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget