এক্সপ্লোর

Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, প্রথম দিন কেমন প্রভাব রাজ্যে?

Bank Strike Update: বেসরকারিকরণের (Privatization) প্রতিবাদে বৃহস্পতি ও শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। ধর্মতলা থেকে বিবাদীবাগ, গড়ফা থেকে কালিকাপুর - সর্বত্র বেশিরভাগ ব্যাঙ্কের শাটার নামানো ছিল।

কলকাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Bank Privatization) বিরোধিতায় দুদিনের ধর্মঘটের (Strike) প্রথম দিনেই প্রভাব পড়ল রাজ্যে (West Bengal)। কলকাতা থেকে জেলা, সর্বত্র ব্যাঙ্ক বন্ধ ছিল এদিন। একাধিক জায়গায় এটিএম (ATM) পরিষেবা না মেলার অভিযোগ উঠেছে। ব্যাঙ্ককর্মী সংগঠনগুলির দাবি, সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখতেই তাঁদের এই আন্দোলন।

বেসরকারিকরণের (Privatization) প্রতিবাদে বৃহস্পতি ও শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। প্রথম দিনই তার প্রভাব পড়ল রাজ্যে। ধর্মতলা থেকে বিবাদীবাগ, গড়ফা থেকে কালিকাপুর - কলকাতার সর্বত্র বেশিরভাগ ব্যাঙ্কের শাটার নামানো ছিল এদিন। বন্ধ ব্যাঙ্কের সামনে জায়গায় জায়গায় পিকেটিং করতে দেখা গিয়েছে আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীদের। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ সভাপতি উদয় কর্মকরা বলেন, ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে মানুষের আমানতের সেফটি থাকবে না। মানুষের জন্যই আন্দোলন।

সূত্রের খবর, চলতি অর্থবর্ষে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সংসদে যে শীতকালীন অধিবেশন চলছে, তার মধ্যেই ওই বিল পেশ হতে পারে বলে জল্পনা। তার প্রতিবাদে বৃহস্পতি ও শুক্রবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি ব্যাঙ্ক কর্মী সংগঠনের মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ব্যাঙ্ক ধর্মধটের প্রথম দিনই এটিএম পরিষেবায় ভোগান্তির অভিযোগ উঠেছে শহরের নানা প্রান্ত থেকে। কোথাও টাকা নেই, তো কোথাও আবার লিঙ্ক নেই।

ব্যাঙ্ক ধর্মঘটে শুধুমাত্র হাসপাতাল লাগোয়া এটিএমগুলিকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এসএসকেএম হাসপাতালের সামনে থাকা এটিএমেও টাকা মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত হাসপাতালের ভিতরে থাকা এটিএম থেকে টাকা সংগ্রহ করতে হয়েছে সাধারণ মানুষকে।

উইকেন্ডের আগে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা। এটিএমে টাকা অমিল। জোড়া হয়রানির মুখে ধর্মঘটী ব্যাঙ্ক কর্মীদের দাবি, সাধারণ মানুষের স্বার্থেই তাঁদের এই আন্দোলন। এপ্রসঙ্গে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক দেবাশিস বসু চৌধুরী বলেন, মানুষের স্বার্থেই ব্যাঙ্ক ধর্মঘট। কলকাতার বাইরে জেলাতেও দেখা গিয়েছে একই ছবি। ব্যাঙ্ক থেকে এটিএম, সব বন্ধ।

আরও পড়ুন: Malda News: স্কলারশিপে জালিয়াতি? ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget