এক্সপ্লোর

Elephant Attack: বড়জোড়ায় হাতির হামলায় আবারও মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা, কাঠগড়ায় বন দফতর

Bankura News: বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকার ঘটনা।

প্রসূন চক্রবর্তী, বড়জোড়া: হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুতে উত্তেজনা বাঁকুড়ায়। বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। অসন্তোষ শোনা গেল বন দফতরের ভূমিকা নিয়েও। বিধায়ক নিজেও কাঠগড়ায় তুললেন বন দফতরকে। সব মিলিয়ে উত্তেজনা ছড়াল বড়জোড়ায়। লাগাতার হাতির হামলা বেড়ে চললেও বন দফতর এ ব্যাপারে নিস্পৃহ, কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। (Elephant Attack)

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে, নিজের বাড়ির সামনেই হাতির হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল। ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দু'টি হাতির সামনে পড়ে যান শম্ভুনাথ। কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি শুঁড়ে পাকিয়ে শূন্যে তুলে ধরে তাঁকে। তার পর সজোরে আছাড় মারে মাটিতে। তার পর পা দিয়ে পিষেও দেয়, তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্ভুনাথের। (Bankura News)

সাতসকালে হাতির হামলায় শম্ভুনাথের মৃত্যুতে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সবরকম সাহায্যের আশ্বাস দেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান। বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিতে দেরি করেননি গ্রামের বাসিন্দারাও। বন দফতরের ভূমিকা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান সকলে। বন দফতরকে কাঠগড়ায় তোলেন বিধায়ক নিজেও। 

আরও পড়ুন: Mamata Banerjee: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন বাংলায় ‘সম্প্রীতি মিছিল’, নবান্ন থেকে ঘোষণা মমতার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড়জোড়া ব্লকের গোপবান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। মাঝে মধ্যেই দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে তারা। তার পর চলে তাণ্ডব। প্রায়শই এমন ঘটনায় তটস্থ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, জঙ্গলে থাকা হাতির দল বনকর্মীদের নজরদারির ঘেরাটোপে থাকে। তার পরও মাঝে মধ্যেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং দাপিয়ে বেড়ায়। 

বিধায়ক অলোক জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই হাতির তাণ্ডব চলছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তাতে, পাশাপাশি ঘটে চলেছে প্রাণহানির ঘটনাও।  কিন্তু সব দেখেও, বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। বিধায়কের অভিযোগ, কৃষকরা ক্ষয়ক্ষতি এবং ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলে, তাঁদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। বন দফতরের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget