এক্সপ্লোর

Aadhaar Card Cancelled: আধার কার্ড বাতিল ! অনিশ্চয়তার মুখে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ

Aadhaar Card Cancelled: পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিসকে ঘিরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : বীরভূমে সরকারি সভা থেকে আজই কেন্দ্রকে নিশানা করে আধার কার্ড বাতিলের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই আবহে এবার আধার কার্ড বাতিলের জেরে অনিশ্চয়তার মুখে পড়ল স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ। সে করতেই পারল না ফর্ম ফিলআপ।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের ১১ মাইলের ওই পড়ুয়া বীরভূমের ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া। কয়েক মাস পরেই পরীক্ষা। কয়েকদিন আগে তারই ফর্ম ফিলআপ করতে যায় আশা। সেখানে গিয়ে আধার কার্ডের নম্বর দিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে গিয়ে বুঝতে পারে তার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। তাতে সে চিন্তিত হয়ে পড়ে। এরপর শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে আসে তার। বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিসকে ঘিরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে প্রথম বর্ষের ওই স্নাতক পড়ুয়া বলেন,"জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল।" তবে আধার কার্ড বাতিলের পর কীভাবে পরীক্ষায় বসবে সেই নিয়ে চিন্তিত সে। 

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, "রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত কেন্দ্রীয় সরকার। এইভাবে আধার কার্ড বাতিল হতে থাকলে আন্দোলনের পথে হাঁটব।" যদিও বিজেপির মণ্ডল সভাপতি রাজীব রায় জানান, বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বিষয়টি জানাবেন। মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে তৎপর বিজেপি।

ভোটের মুখে ফের NRC-তত্ত্ব, আধার বাতিলে সরব মুখ্যমন্ত্রী। সামনে আরও একটা ভোট। তার আগে NRC নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এক অভিযোগকারিণী বলেন, আমাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। এবারে ব্যাঙ্কেও টাকা তুলতে পারছি না। রেশনও উঠছে না। আঙুলের ছাপও পাচ্ছে না। আমরা কিছুই জানতে পারিনি। আধার কার্ডটা নষ্ট হয়ে গেছে। আমরা তো অনেক ভয়ে ভয়ে আছি। যদিও জামালপুরের BDO-র দাবি, ব্যাঙ্ক বা রেশন সংক্রান্ত কোনও অভিযোগ তিনি পাননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget