এক্সপ্লোর

Bankura News: চাকরিপ্রার্থীদের ক্ষোভকে কাজে লাগিয়ে ভোটে প্রার্থী করতে চাইছে BJP, বিজেপি নেতৃত্বের মন্তব্যে জল্পনা

একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ, নিত্যদিন রাজপথে আছড়ে পড়ছে চাকরি প্রার্থীদের ক্ষোভ আর অসংখ্য তরুণ-তরুণীর এই ক্ষোভ-অসন্তোষে ভর করেই ভোটের পালে হাওয়া টানতে চাইছে বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আন্দোলনকারী ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের ক্ষোভকে কাজে লাগিয়ে তাঁদের পঞ্চায়েত ভোটে প্রার্থী করতে চাইছে বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের মন্তব্যে শুরু হয়েছে জল্পনা। পঞ্চায়েত ভোটের আগে, বুথ স্তরের সংগঠনের দুর্বলতা ঢাকতেই এমন কৌশলের ভাবনা? এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ, নিত্যদিন রাজপথে আছড়ে পড়ছে চাকরি প্রার্থীদের ক্ষোভ আর অসংখ্য তরুণ-তরুণীর এই ক্ষোভ-অসন্তোষে ভর করেই ভোটের পালে হাওয়া টানতে চাইছে বিজেপি। সোমবার, পঞ্চায়েত ভোট নিয়ে সাংগঠনিক বৈঠকের পর, সেই ইঙ্গিত দিয়েছে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব।  

সূত্রের খবর, যোগ্য, বঞ্চিত, আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পঞ্চায়েত ভোটে প্রার্থী করার ভাবনাচিন্তা চলছে। 

বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীলরুদ্র মণ্ডল, যখন বুথ সশক্তিকরণ অভিযানে গ্রামে গ্রামে বুথে বুথে পৌছেছি, শিক্ষিত বেকাররা, যারা কলকাতার রাজপথে আন্দোলন করচেন, তাঁদের সঙ্গে কথা বলে বুঝেছি, আর চাকরি পাওয়ার আশা নেই। মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দেননি। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে চাইছে বিজেপির পতাকার তলায় প্রার্থী হিসেবে এসে জবাব দিতে চাইছে। অবশ্যই তাদের প্রার্থী করব।

গেরুয়া শিবির সূত্রের খবর, রাজ্যের মোট বুথের ৪০ শতাংশে ভাল সংগঠন রয়েছে বিজেপির। তবে এর সিংহভাগই উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে। ৩০ শতাংশ বুথে কমিটি থাকলেও, তার বেশিরভাগই খাতায় কলমে এবং তেমন সক্রিয়ও নয়। বাকি, রাজ্যের প্রায় ৩০ শতাংশ বুথে বিজেপির সংগঠন প্রায় নেই বললেই চলে!

এই সাংগঠনিক ত্রুটি মেরামত করতেই কি ক্ষোভে ফুঁসতে থাকা তরুণ-তরুণীদের কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি? তা নিয়ে আগেই পূর্ব বর্ধমানের মেমারির জনসভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল বিরোধী দলনেতার মুখে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেছিলেন, আমি আমার মণ্ডল সভাপতিদের বলব, বুথ সভাপতি যদি হওয়ার জন্য কেউ সাহস না পায়, ওই গ্রামে গিয়ে, SSC কে দিয়েছিল? টেট পাস করে, PTTI থাকা সত্ত্বেও, কে প্রাইমারির চাকরি পায়নি। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ১১ বছর চাকরি না পেয়ে, কার বয়স ৪০ হয়ে গেল, এমন ছেলেকে বা মেয়েকে খুঁজে বের করে, বুথ সভাপতির দায়িত্ব দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত যন্ত্রণাটা কি, তা ওই যুবক বা যুবতীটি যিনি ভুক্তভোগী, তিনি বুথের লোকেদের বলতে পারবেন।

নিয়োগ দুর্নীতির পাশাপাশি বকেয়া ডিএ নিয়েও ক্ষোভ বাড়ছে রাজ্যে। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, যে সব শিক্ষক ডিএ-বঞ্চনার অভিযোগ তুলে ফুঁসছেন, তাঁদেরও পঞ্চায়েতে টিকিট দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget