এক্সপ্লোর

Bankura Bjp Movement: পেট্রোপণ্যে রাজ্যের শুল্ক কমানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ বিজেপির

Bankura Bjp Movement: আজ সকালে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা এই বিক্ষোভে সামিল হন। মাচানতলা এলাকায় পরপর তিনটি পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পেট্রোপণ্যের উপর রাজ্যের শুল্ক কমানোর দাবিতে আজ বাঁকুড়া শহরের মাচানতলায় একাধিক পেট্রোলপাম্পে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ সকালে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা এই বিক্ষোভে সামিল হন। মাচানতলা এলাকায় পরপর তিনটি পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বলেন, কেন্দ্রের সরকার মানুষের কষ্টের কথা ভেবে পেট্রোল সহ অন্যান্য পেট্রোপণ্যের উপর শুল্ক হ্রাস করেছে। এরপর দেশের বহু রাজ্য শুল্ক হ্রাস করেছে। একমাত্র ব্যাতিক্রম পশ্চিমবঙ্গ। অবিলম্বে রাজ্যের শুল্ক কমানো না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন বিধায়ক।

এদিকে গতকালই পেট্রোল ডিজেলের (Petrol, Diesel) দাম বৃদ্ধিকে অজুহাত করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েকগুণ বেশি বাড়ানো হয়েছে বলে দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। তিনি বলেন, “সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। উত্তরপ্রদেশ- (Uttarpradesh) পারলে কেন পশ্চিমবঙ্গ (West Bengal) পারবে না?  উত্তরপ্রদেশের মানুষ যে সুযোগ পাচ্ছে সেই সুযোগ কি বাঙালি কি পেতে পারে না?’’ এরপর জেলায় জেলায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত সপ্তাহে পেট্রোল-ডিজেলের (Petrol, Diesel ) ওপর কর হ্রাসের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানায় উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার। পেট্রোল-ডিজেলের ওপর সবমিলিয়ে মোট ১২ টাকা কর ছাড় মিলছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath Government রাজ্যে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার।  উত্তরপ্রদেশ সরকার পেট্রোলের উপর আরও ৭ টাকা এবং ডিজেলে আরও ২ টাকা শুল্ক ছাড় দেওয়া হয়েছে। পেট্রোল এবং ডিজেল উপর প্রতি লিটারে মোট ১২ টাকা ছাড় দেওয়া হয়েছে। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget