এক্সপ্লোর

Bankura: দিদির দূত কর্মসূচিতে পঞ্চায়েত অফিসে তৃণমূল, গোবর-গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ বিজেপির

Panchayat Election:দিদির দূত কর্মসূচি উপলক্ষে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে এসেছিল তৃণমূলের প্রতিনিধি দল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দিদির দূত কর্মসূচি নিয়ে রাজ্যের নানা কোণায় পঞ্চায়েত স্তরে পৌঁছচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই কারণেই বাঁকুড়ায় একটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে গেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। তার জেরে, পঞ্চায়েত অফিসে শুদ্ধিকরণ কর্মসূচি করল বিজেপি। গঙ্গা জল ছিটিয়ে, গোবর জল, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হল, অফিসের সামনের রাস্তা। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

দিদির দূত কর্মসূচি উপলক্ষে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে এসেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তাঁরা ফিরে যেতেই ঝাঁট দিয়ে গঙ্গা জল ছিটিয়ে, গোবর জল ঢেলে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণে নেমে পড়লেন বিজেপির নেতা ও কর্মীরা। পঞ্চায়েত ভোটের আগে তা নিয়েই তেতে উঠল বাঁকুড়ার জগদল্লা এক নম্বর পঞ্চায়েত এলাকা। বাঁকুড়ার জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। মঙ্গলবার, এলাকায় দিদির দূত কর্মসূচি চলাকালীন বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসেও যান তৃণমূলের নেতা ও কর্মীরা। কর্মী-আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলে ফিরে যাওয়ার পরই, পঞ্চায়েত অফিসে পৌঁছন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তাঁর নেতৃত্বে পঞ্চায়েত অফিসে চলে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি। সঙ্গে লাগাতার জয় শ্রী রাম স্লোগান। 

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, 'নেতারা গ্রাম পঞ্চায়েতে এসে পবিত্র সেই ভূমিকে অপবিত্র করে দিয়ে গেছে। ফের গোবর জল ও গঙ্গাজল ছিটিয়ে তাকে পুনরায় পবিত্র করা হল।'

কটাক্ষ তৃণমূলের:
জগদল্লা ১ নম্বর পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী বলেন, 'বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। তা চাপা দিতেই বিজেপি বিধায়কের এমন কাজ।'

২০২১-এর বিধানসভা ভোটে বাঁকুড়ার ১২টি আসনের মধ্য়ে, ৮টিতেই জয়ী হয় বিজেপি। সব ঠিক থাকলে আর কদিন পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আগামী বছরেই লোকসভা ভোট। তার আগে রাজনৈতিক জমি দখলে রাখা নিয়ে প্রবল টক্কর দুই দলের মধ্যে। দুই ফুলের আকচা-আকচিতে তেতে উঠছে জঙ্গলমহলের রাজনীতি।

নন্দীগ্রামের যে জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন অখিল গিরি সেই জায়গা শুদ্ধিকরণ করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। গোবরজল দিয়ে পরিষ্কার করা হয়েছিল এলাকা। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পরেও জেলের বাইরে শুদ্ধিকরণ করেছিলেন বিজেপি কর্মীরা। 

আরও পড়ুন: 'বর্তমান সরকারকে অস্থির করাটাই উদ্দেশ্য' রাজ্যে অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা কবীর সুমনের

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget