এক্সপ্লোর

Bankura: বালির লরির জন্যই রাস্তা খারাপ, অভিযোগ তুলে লরি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

Bankura News: চালকদের দাবি, তাঁদের কাছে বৈধ কাগজ থাকার পরেও গাড়ি আটকে রাখা হচ্ছে।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: দামোদর নদ সংস্কার হচ্ছে, কিন্তু তার জন্য ক্ষতি হচ্ছে গ্রামের রাস্তা। এমনটাই অভিযোগ তুলছেন বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দারা। শুধু তাই নয়, রাস্তা খারাপ হওয়ার অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে বালির গাড়ি আটকে রেখেছেন গ্রামবাসীরা। চালকদের দাবি, তাঁদের কাছে বৈধ কাগজ (Legal Documents) থাকার পরেও গাড়ি আটকে রাখা হচ্ছে। বাঁকুড়ার (Bankura) শালতোড়ার ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।  

বাঁকুড়ার শালতোড়া বাকুলিয়াঘাটে দামোদর (Damodar) নদের সংস্কার করছে প্রশাসন। নদী (River) সংস্কারের জন্য নদী থেকে তোলা হচ্ছে বালি (Sand)। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দিনভর সেই বালির গাড়ি যাতায়াতের করায় কালীদাসপুর কোলিয়ারি থেকে কালিদাসপুর মোড় পর্যন্ত ৭-৮ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। গোটা রাস্তা ভেঙে গিয়েছে, খানাখন্দে ভরে যাওয়ায় যাতায়াত করা যচ্ছে না। এরই প্রতিবাদে গত চার দিন ধরে বালির গাড়ি আটকে রেখেছেন গ্রামবাসীরা। রাস্তায় খারাপ হওয়ার বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সমস্যায় চালকরা:
রাস্তা খারাপ (Bad Road Condition) হওয়ায় লরি আটকানোয় তুমুল সমস্যায় পড়েছেন লরি চালকরা। গাড়ি আটকে রাখায় ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি আরও নানা সমস্যায় পড়ছেন তাঁরা। এক লরিচালক মানিক শিকদার বলেন, 'চারদিন ধরে আটকে রেখেছে। ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তাও আটকে রেখেছে।' রাস্তায় আটকে থাকায় খাওয়া-দাওয়া নিয়ে সমস্যাতেও পড়তে হচ্ছে। 

কাজের দাবি:
শুধু রাস্তায় খারাপ হওয়া নয়। এই আন্দোলনের পিছনে রয়েছে আরও একটি কারণ। গ্রামবাসীদের একাংশের দাবি, তাঁরা ১০০ দিনের প্রকল্পের কাজ পান না। এদিকে মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। তাঁদের দাবি, মেশিন ব্যবহার করে বালি উত্তোলন না করে তাঁদের কাজের ব্যবস্থা করতে হবে। 

প্রশাসনের দাবি: 
শালতোড়া ব্লকের বিডিও মানসকুমার গিরি বলেন, 'রাস্তা মেরামতি নিয়ে কথা বলেছি। কিন্তু অন্যান্য দাবি-কর্মসংস্থান এসব সম্ভব নয়।' দ্রুত রাস্তা মেরামতি শুরু হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। 

রাজনৈতিক তরজা:
বেআইনিভাবে বালি তোলার অভিযোগ তুলেছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। শাসক দলের মদতেরই এমন কাজ হচ্ছে বলে তাঁর অভিযোগ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শালতোড়া ব্লক তৃণমূলের সভাপতি সন্তোষ মণ্ডল।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর তৃণমূলের, বাড়িতে-দোকানে তৃণমূল নেতৃত্ব

সেরা শিরোনাম

Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Suvendu Adhikari : বারুইপুরকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ঠিক আগের দিন পুলিশকে ডেডলাইন দিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
বারুইপুরকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ঠিক আগের দিন পুলিশকে ডেডলাইন দিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget