এক্সপ্লোর

Dengue: ঘরে ঘরে ডেঙ্গি! লাগাম দিতে সমীক্ষা বাঁকুড়া পুরসভার

Bankura News: স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে পুরসভা। বাড়ি বাড়ি ঘুরে করা হচ্ছে সমীক্ষা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ক্রমশ ভয় ধরাচ্ছে ডেঙ্গি (Dengue)। এবার বাঁকুড়া (Bankura) শহরে থাবা বসাল ডেঙ্গি সংক্রমণ। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। ডেঙ্গি-দাপটে উদ্বিগ্ন পুরসভাও। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে পুরসভা। স্বাস্থ্য দফতরের (Health Department) সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে পুরসভা। বাড়ি বাড়ি ঘুরে করা হচ্ছে সমীক্ষা।           

সেই সমীক্ষা করতে গিয়েই সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য়। এতদিন দেখা যেত, ঘরের বাইরে জলের ট্যাঙ্ক, ফুলের টব বা কোনও ভাঙা জিনিসপত্রে জমে থাকা জলে বেড়ে ওঠে ডেঙ্গির মশার লার্ভা। ওইভাবেই বংশবিস্তার করে এডিস ইজিপ্টাই। কিন্তু বাঁকুড়া শহরে সমীক্ষায় পুরসভা দেখেছে ঘরের চার দেওয়ালের মধ্যেই বংশ বাড়াচ্ছে ডেঙ্গির মশা।         

বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, গত ৩ মাসে ডেঙ্গি আক্রান্তের (Dengu Fever) সংখ্যা ৩৩। আর বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন ৬ জন। যার ফলে ডেঙ্গি সংক্রমণ নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।    

গত বছর বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি কার্যত মহামারির আকার নিয়েছিল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল প্রায় তিনশো। এবার বর্ষার শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ দেখা দেয় ১৯ নম্বর ওয়ার্ডে। এখন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে অন্যান্য ওয়ার্ডে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ডে শিবির করে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা (Blood Test) পরীক্ষা করে পুরসভা। জ্বরে আক্রান্ত ১২ জনের রক্তের নমুনা পরীক্ষা করার পর ৬ জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। এরপরই তৎপর হয়েছে পুরসভা ও স্বাস্থ্য দফতর। যৌথ ভাবে এলাকায় অভিযান চালানো হয়। পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালান। তখনই বেশ কয়েকটি বাড়িতে পাওয়া যায় মশার লার্ভা। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমতো করার পাশাপাশি পুরসভার তরফে ঝোপ জঙ্গল পরিস্কারের কাজও শুরু করা হয়েছে। পুরসভার আশা, এই পদক্ষেপের ফলে ডেঙ্গির বাড় বাড়ন্ত কমবে। 

ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনায় সামনে এসেছে ডেঙ্গির দাপট। ডেঙ্গির কবলে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই কারণেই কোনওভাবেই পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেদিকে কড়া নজর রাখছে পুরসভা।

আরও পড়ুন: প্রথম সৌর অভিযানের আগে মন্দিরে বিজ্ঞানীরা, সঙ্গী মিনিয়েচার Aditya L1

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget