এক্সপ্লোর

Bankura News: শুকিয়ে গেছে দ্বারকেশ্বর, পানীয় জলের সঙ্কট মোকাবিলায় বিকল্প কংসাবতীর জল

অসহ্য গরম! রাস্তায় বেরলেই গলা শুকিয়ে যাচ্ছে। তার মধ্যেই জলের জন্য হাহাকার! কল থাকলেও, তাতে দিনের বেশিরভাগ সময় জলের দেখা মেলে না। গরমে বাঁকুড়া শহরে জলকষ্টের এই ছবি নতুন কিছু নয়।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রখর দাবদাহে শুকিয়ে গেছে দ্বারকেশ্বর নদ (Dwarakeswar River)। সঙ্কট মোকাবিলায় মুকুটমণিপুরে (Mukutmonipur) কংসাবতী (Kangsabati) জলাধার থেকে ক্যানেলের সাহায্যে ছাড়া হল জল। বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) দাবি, দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধি পাওয়ায় মিটবে পানীয় জলের সমস্যা। 

অসহ্য গরম! রাস্তায় বেরলেই গলা শুকিয়ে যাচ্ছে। তার মধ্যেই জলের জন্য হাহাকার! কল থাকলেও, তাতে দিনের বেশিরভাগ সময় জলের দেখা মেলে না। গরমে বাঁকুড়া শহরে জলকষ্টের এই ছবি নতুন কিছু নয়। এই কষ্ট থেকে মানুষকে রেহাই দিতে এবার বিকল্প পথে হাঁটল বাঁকুড়া পুরসভা।

সাধারণত দামোদর (Damodar) ও দারকেশ্বর (Dwarakeswar) থেকে জল নিয়ে বাঁকুড়া শহরে (Bankura) সরবরাহ করা হয়। কিন্তু তীব্র গরমে দারকেশ্বরের জলস্তর নেমে গেছে। তাই পরিস্থিতি সামাল দিতে মুকুটমণিপুরে (Mukutmonipur), কংসাবতীর জলাধার থেকে জল ছেড়ে ক্যানেলের সাহায্যে আনা হচ্ছে দারকেশ্বরে। 

বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, দ্বারকেশ্বর নদ থেকে জল তুলে পাম্পের সাহায্যে শোধন করে সরবরাহ করা হবে বাড়ি বাড়ি। বাঁকুড়ার (Bankura) বাসিন্দা প্রদীপ মালাকারের কথায়, শুনেছি কংসাবতী থেকে জল এসেছে। ফলে কিছুটা সমস্যার সমাধান হয়েছে। কংসাবতী থেকে দারকেশ্বরে জল এনে, পরিস্থিতি সামাল দেওয়ার যা নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে বিঁধল বিজেপি (BJP)।

বাঁকুড়ার বিজেপির (BJP) জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের কথায়, কংসাবতী থেকে জল নেওয়া মানে তৃণমূল (TMC) সরকারের ব্যর্থতা। ২০১৬-১৭ আম্রুত প্রকল্পে পাইপলাইনের মাধ্যমে দুর্গাপুর ডিভিসি (Durgapur DVC) থেকে জল আনা শুরু হয়। তারপরেও কেন কংসাবতী থেকে জল আনতে হল?

বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, আম্রুত প্রকল্পে জল সরবরাহ এখনও কয়েকটি ওয়ার্ডে বাকি আছে। গরমে নদীর জল শুকিয়ে গেছে। দ্বারকেশ্বরের জলস্তর নেমে গেছিল। তাই কংসাবতী থেকে জল এনেছি। আগাম সতর্কতায় এটা করেছি। এখান থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে জল সব জায়গায় সরবরাহ করা হবে। বাঁকুড়া পুরসভার দাবি, কৃত্রিমভাবে হলেও দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় গরমে মিটবে পানীয় জলের সঙ্কট। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget