এক্সপ্লোর

Bankura Electrocution Death : বৃষ্টিতে  ছিঁড়ে পড়া  তারে বিদ্যুৎস্পৃষ্ট ! ফের প্রাণ গেল ২ জনের

Bankura Electrocution Death Update : প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া  : হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে।

প্রাতর্ভ্রমণে বেরিয়ে মৃত্যু
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন ভোরে গ্রামের রাস্তায়  প্রাতর্ভ্রমণে বের হন পার্বতী ঘোষ।  শুক্রবার রাতের বৃষ্টিতে  ছিঁড়ে পড়া  বিদ্যুৎবাহী তার ঝুলছিল। তাতেই কোনোভাবে বিদ্যুত্স্পৃষ্ট হন হয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়েন ওই মহিলা। ওই মহিলাকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন প্রতিবেশী।  তাঁকে তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন প্রতিবেশী অনন্ত ঘোষ। 

আরও খবর :

 কোচ নয়, অন্য কেউ পুলের গভীর নিয়ে যায় বিদীপ্তকে ! বিস্ফোরক মা

মর্মান্তিক মৃত্যু ২ জনের
ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের  সঙ্গে যুক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে লাঠি দিয়ে কোনওক্রমে তারটিকে সরান।  দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।  দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের দাবি,  ওই বিদ্যুতের তার বেশ কিছুদিন ধরে বিপজ্জনক ভাবে ঝুলছিল। বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছিল। কিন্তু বিদ্যুৎ দফতর তারটির মেরামতি না করাতেই ওই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। একসঙ্গে  গ্রামের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ নিয়ে বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

হরিদেবপুরের স্মৃতি এখনও টাটকা

জুনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার । বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় গত রবিবার সন্ধে ৬.৩০নাগাদ । দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইশাক রোডে। মৃতের নাম নীতীশ যাদব। স্থানীয় সূত্রে খবর, শিক্ষিকার বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছিল নীতীশ। এই ঘটনার পর বাতিস্তম্ভের দায়িত্ব কার , তাই নিয়ে তুঙ্গে ওঠে তরজা।  পুরসভা, সিইএসসি, ও বিএসএনএল প্রত্যেকেই অন্যের কোর্টে বল পাঠাতে ব্যস্ত হয়ে পড়ে। 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget