এক্সপ্লোর

Bankura Lightning Death : ভ্যাপসা গরমের পর প্রবল বৃষ্টি, শুধু বাঁকুড়াতেই বজ্রপাতে গেল ৩ জনের প্রাণ !

Bankura News : প্রবল বৃষ্টির মধ্যেই বাঁকুড়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন আরও ৬ জন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : গত কয়েক দিনের তীব্র গরমের পর খানিক স্বস্তি দিয়েছিল রবিবার বিকেলে কয়েকটি জেলার বৃষ্টি (Rain) । কিন্তু সেই স্বস্তির মধ্যেই কাঁটার মতো বিঁধল মৃত্যুর খবর। প্রবল বৃষ্টির মধ্যেই বাঁকুড়ায় বাজ পড়ে (Bankura Lightling Death) একদিনে মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন আরও ৬ জন।

গত কয়েকদিন ধরে একটানা ভ্যাপসা গরমের পর রবিবার বিকেল থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলায় । বৃষ্টির সময় পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এই জেলায়। 

বজ্রপাতে মারা যান বাঁকুড়ার (Bankura) ছাতনা থানার পাতাবড় গ্রামের মীরা বাউরী ( ৬১)। পাতাবড় গ্রাম সংলগ্ন মাঠে বিকেলে গরু চড়িয়ে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাত আর তাতেই মৃত্যু।

অন্যদিকে ছাতনা থানার ছাচনপুর গ্রাম সংলগ্ন নদী ঘাটে মাছ ধরার সময় আচমকাই বজ্রপাতে মৃত্যু হয় ছাচনপুর গ্রামের বাসিন্দা সাগেন মুর্মু (২০) নামের এক যুবকের। একই সঙ্গে এই ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

 রবিবার বিকেলে বাঁকুড়া জেলার শালতোড়া থানাতেও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতার নাম শুকুরমনি সোরেন ( ২৭)। মাঠে অন্য তিনজনের সঙ্গে ধান রোপনের কাজ করার সময় শুকুরমনি সহ চারজনই বজ্রপাতে আহত হন। আহতদের উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শুকুরমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । 

গত শনিবার কলকাতায় বজ্রপাতে মারা যেন রিজেন্ট পার্কের আনন্দ পল্লির বাসিন্দা বছর ২৪-এর কৌশিক কর। ম্য়ানেজমেন্টের ছাত্র এই যুবক এদিন বৃষ্টি শুরু হলে ছাদে যান। আচমকা বাজ পড়লে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। 

বৃষ্টির সময় গরু চরিয়ে ফিরছিলেন ছাতনার পাতাবড় গ্রামের বাসিন্দা মীরা বাউড়ি। বাজ পড়ে মৃত্যু হয় বছর ৬১-র ওই মহিলার। ছাতনারই ছাতনপুর গ্রামে নদীতে মাছ ধরার সময়, বাজ পড়ে মৃত্যু হয় সাগেন মুর্মু নামে বছর কুড়ির এক তরুণের। আরও ৩ জন আহত হন। অন্যদিকে, শালতোড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে বছর ২৭-এর শুকুরমণি সোরেনের। মাঠে ধানের চারা লাগানোর সময় এই ঘটনা ঘটে। এখানেও বাজ পড়ে ৩ জন জখম হন।   

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget