এক্সপ্লোর

Bankura News: ICDS কেন্দ্রের খাবারে টিকটিকি! খাবার খেয়ে অসুস্থ একাধিক শিশু

Lizard in Food:ইতিমধ্যেই অনেক শিশু ও মায়েরা এই খাবার খেয়েও নেন। আবার অনেকেই খবর পেয়ে সেই খাবার আর খাননি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  আইসিডিএস কেন্দ্রের (ICDS Center) খাবারে টিকটিকি (Lizard)। খাবার খেয়ে অসুস্থ বেশ কিছু শিশু, এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

ঠিক কী ঘটেছে?

আইসিডিএস সেন্টারের খাবার থেকে টিকটিকি বের হতেই এলাকায় আতংক। ঘটনায় একাধিক শিশু অসুস্থ হয়েছে বলেই খবর। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আই সি ডি এস কেন্দ্রের।  আইসিডিএস কেন্দ্রের রান্নাঘর অপরিচ্ছন্নতা থাকার কারণে এই ঘটনা বলে দাবি স্থানীয় মানুষের। 


এদিকে, খাবারের টিকটিকি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াল বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে। সোমবার থেকেই পুজোর ছুটির পর আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না ও পঠন পাঠন শুরু হয়। এদিন এই কেন্দ্রের রান্না করা খিচুড়ি বাড়ি নিয়ে যান শিশু ও অভিভাবকরা। এক উপভোক্তার নজরে আসে যে ওই খিচুড়ির মধ্যে টিকটিকি রয়েছে। নজরে আসতেই খবর চাউড় হয়ে যায়। 

ইতিমধ্যেই অনেক শিশু ও মায়েরা এই খাবার খেয়েও নেন। আবার অনেকেই খবর পেয়ে সেই খাবার আর খাননি। এদিকে খাবার খেয়ে বেশ কিছু শিশুর বমি শুরু হয়। জানা গেছে, ঘটনায় ১২ জন শিশুকে নিয়ে আসা হয়েছে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। 

এক অসুস্থ শিশুর মা বলেন, 'আমরা অনেকেই না জেনে ওই রান্না খেয়ে ফেলেছিলাম। এরপর দু-একজন অসুস্থও হয়ে পড়েছে। ওখানে অপরিষ্কার জায়গায় রান্না করেছে বলে এই হাল। যার রান্না করার কথা তিনি না করে এক বয়স্ক মহিলা রান্না করেছে। অনেকেই অসুস্থ হয়েছে এই খাবার খেয়ে।'  

আরও পড়ুন, 'রেল কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে?', অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার

এলাকার মানুষ ও অভিভাবকদের অভিযোগ পুজোর ছুটির পর আইসিডিএস সেন্টার খোলা হয়।  আইসিডিএস সেন্টার ও রান্নাঘর পরিষ্কার না করেই রান্না করে কর্মীরা, এমনই অভিযোগ উঠছে। আর পরিষ্কার না থাকার কারণেই খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেছে বলে দাবী স্থানীয়দের।                                                          

ঘটনায় আইসিডিএস কর্মীর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তারা। এই সেন্টারের আইসিডিএস কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও সামনে এনেছে অভিভাবক স্থানীয় মানুষজন। যদিও আইসিডিএস কর্মীরা এই ঘটনা নিয়ে মুখ খোলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget