এক্সপ্লোর

Andhra Pradesh Train Accident: 'রেল কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে?', অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার

Mamata Banerjee on Train Accident: তিনি লিখেছেন, 'আরেকটি মর্মান্তিক রেল দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন'...

কলকাতা: বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে (Visakhapatnam ) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত  ৮ জনের, আহত অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'আরেকটি মর্মান্তিক রেল দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। একাধিক বগি লাইনচ্যুত। অসহায় যাত্রীরা কোচে আটকে রয়েছে এখনও। বারংবার ট্রেন দুর্ঘটনা দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তি হয়ে উঠছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা রইল। অবিলম্বে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ ও তদন্তের দাবি জানাচ্ছি। রেলের আর কবে ঘুম ভাঙবে?'  

এদিকে এই ঘটনার পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। 

রেল দুর্ঘটনার পরেই বিষয়টি নিয়ে X হ্যান্ডেলে ট্যুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, 'উদ্ধারকাজ চলছে। সব যাত্রীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা ঘটনার বিশদ বিবরণ শুনেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রাজ্য সরকার এবং রেলের আধিকারিকরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করছে।'  

রেল সূত্রে খবর, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার।মানুষের ভুলেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের CPRO।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget