এক্সপ্লোর

Durga Puja 2022: দশ নয়, নিমকাঠের দ্বিভুজা দুর্গা পূজিত হন চৌধুরী জমিদার বাড়িতে

Durga Pujo: শোনা যায় গ্রামের বড়পুকুর খননের সময় নিম কাঠের দুর্গার দ্বিভুজা মূর্তি কুড়িয়ে পান চৌধুরী পরিবারের বংশধর।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মহালয়ার (Mahalaya) পরের দিন থেকেই জমিদার বাড়ির চৌহুদ্দির মধ্যে বেজে উঠে নহবতের সুর। আজও সেই সুর জানান দেয় শুরু হলো চৌধুরী জমিদার বাড়ির দুর্গাপুজা। প্রায় সাড়ে তিনশ বছরের বেশি প্রাচীন পুকুর খননে পাওয়া নিম কাঠের দ্বিভুজা দুর্গা (Durga) আজও জমিদারবাড়িতে পুজিতা হন দেবী। কালের স্রোতে বিলীন হয়েছে জমিদার ও জমিদারী। ভাঙা চুন-সুড়কির জমিদারদের ইমারত মনে করিয়ে দেয় চৌধুরী জমিদারদারদের ইতিহাস। সেই ইতিহাসের এক স্মৃতি জমিদার বাড়ির দুর্গাপুজো। আজও নিয়ম মেনে চৌধুরী বাড়িতে দেবী আরাধনায় মেতে ওঠেন বর্তমান জমিদার বাড়ির সদস্যরা।

পুজোর ইতিহাস

বাঁকুড়ার ওন্দা ব্লকের চৌধুরী জমিদার দামোদর নারায়ণ চৌধুরী এর নাম অনুসারেই গ্রামের নামকরণ হয় দামোদরবাটি। কথিত আছে চৌধুরী পরিবারের আদি পুরুষ তৈলক্যনাথ গুহ বাংলাদেশের যশোরের জমিদার ছিলেন। বর্গিদের হাত থেকে বাঁচতে যশোর ছেড়ে হাজির হয়েছিলেন মল্লগড় বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের মল্লরাজারা আশ্রয় দিয়েছিল ওই জমিদারকে। পরবর্তীকালে চৌধুরী উপাধি দেন মল্ল রাজারা। মল্লরাজাদের সৌজন্যে দামোদরবাটিতে পত্তন হয় চৌধুরী জমিদারদের জমিদারি । মল্লরাজারা ওই চৌধুরী জমিদারদের প্রচুর জমি জায়গা দান করেন। পরবর্তীকালে দামোদর নারায়ণ চৌধুরী এর সময় মল্লরাজাদের সৌজন্যে ফুলে ফেঁপে ওঠে চৌধুরী জমিদারদের বহর। মল্লরাজারা ১৩টি মৌজা তালুকদান করেন চৌধুরী জমিদারদের। আর্থিক ভাবে চৌধুরী জমিদাররা সমৃদ্ধি লাভ করে। দামোদরবাটিতে শুরু হয় চৌধুরী জমিদারদের বড় বড় বাড়ি এবং নানান পুজো অর্চনা।

আরও পড়ুন, "উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘুরে বেড়ান? গুলি করার কথা বলেন কিভাবে"? অভিষেককে তোপ দিলীপের

শোনা যায় গ্রামের বড়পুকুর খননের সময় নিম কাঠের দুর্গার দ্বিভুজা মূর্তি কুড়িয়ে পান চৌধুরী পরিবারের বংশধর। তারপর থেকেই চৌধুরী পরিবারে শুরু হয় দুর্গাপুজা। পরিবারের দাবি তাঁদের এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন। জমিদার বাড়ির ভাঙাচোরা বড়ো বড়ো বাড়ি আজও জানান দিচ্ছে তাঁদের ইতিকথা। ভাঙাচোরা, চুন সুরকি খসে পড়া জরাজীর্ণ জমিদার বাড়ির অন্দরে রয়েছে দুর্গাদালান সেখানেই প্রাচীন নিয়ম মেনে আজও দুর্গাদেবীর আরাধনায় মেতে ওঠেন জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আজও জমিদার বাড়ির দুর্গা দালানে বেজে ওঠে নহবতের সুর মুর্ছনা। এখানের প্রতিমা একটু অন্যধরনের। এখানে নিমকাঠের দেবী দুর্গা দ্বিভুজা। উপরে মহাদেব। দেবীর পাশে কার্তিক, গনেশ, লক্ষী স্বরসতী। মল্লরাজাদের মৃন্ময়ীর কাঠামো অনুরুপ চৌধুরী জমিদার বাড়ির দুর্গা। বৈষ্ণব মতে পুজো পাঠ, সপ্তমাদি কল্পারম্ভে এখানে দেবীর আরধনা করা হয়। প্রাচীন তালাপাতার চন্ডী পাঠ করা হয় জমিদার বাড়ির দুর্গাদালানে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই প্রাচীন রীতিনীতি মেনেই পুজো পরিচালনা করছেন জমিদার বাড়ির সদস্যরা।

দামোদরবাটি গ্রামের আদি দুর্গাপূজা চৌধুরী জমিদারদের এই পুজো। যা বড় মেলা নামেই পরিচিত। জমিদারদের হাতে গড়া পুজোতে এতটুকুও খামতি রাখতে চায়না পরিবারের সদস্যরা। পুজোর সময় যে যেখানেই থাকুক শিকড়ের টানে ছুটে আসে পুজোর কটাদিন একসাথে আনন্দে মেতে উঠতে। জমজমাট গল্প আড্ডায় জমে ওঠে জমিদার বাড়ির দুর্গা দালান। পুজোর আনন্দের মধ্য দিয়ে মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা। মায়ের আরাধনার মধ্য দিয়ে খুশি ও আনন্দের মাঝে ফিরে আসে জমিদার বাড়ির সেই নস্টালজিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget