এক্সপ্লোর

Bankura News: হাতির হানায় মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল এক প্রৌঢ়ের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাদাম ক্ষেতের মাঝে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে।  তাঁরা তাঁকে তুলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: হাতির হানায় (Elephant Attack) প্রাণ গেল এক প্রৌঢ়ের। শুক্রবার ভোর ৩টেয়। জানা গিয়েছে, বড়জোড়া থানার পখন্না গ্রাম পঞ্চায়েতের বড়মানার পশ্চিমপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, বাদাম ক্ষেতে ভোরবেলা জল দিচ্ছিলেন মৃত ব্যক্তি তিলক সরকার। অন্ধকারে হাতিটিকে দেখতে পাননি। হাতিটির আক্রমণের মুখে পড়েন তিনি।

হাতির হানায় প্রাণ গেল প্রৌঢ়ের: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাদাম ক্ষেতের মাঝে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁরা তাঁকে তুলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বড়জোড়া বন দফতরের রেঞ্জার ঋত্বিক দে জানিয়েছেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। নদী পেরিয়ে খাবারের সন্ধানে হাতিটি বড় মানাচরে গিয়েছিল। তাছাড়া জঙ্গল থেকে বড় মানাচরে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। তাছাড়া স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে হাতিগুলি খাদ্য সঙ্কটে ভুগছে। সেই কারণে দামোদরের বিস্তীর্ণ বালির চর পেরিয়ে হাতিটি বড়মানাচরে প্রবেশ করেছে।’’ সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও হাতিটির গতিবিধি সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে বর্ধমানের কাঁকসা জঙ্গলের দিকে চলে গেছে হাতিটি।

গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু। তারপর কখনও পাওয়া যাচ্ছে আধখাওয়া দেহ। পুরুলিয়ার সিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বনদফতরের কানে আসছিল এই অভিযোগ। এবার জঙ্গলে লাগোয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। ছবিতে দেখা গেছে, গ্রাম লাগোয়া জঙ্গলে বসে, পরম নিশ্চিন্তে গরু শিকার করে খাচ্ছে চিতাবাঘটি। বনদফতর সূত্রে খবর, ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। ২০ এপ্রিল বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ফের পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। এই দু’টো চিতাবাঘ কি আলাদা? নাকি একই? তা খতিয়ে দেখছে বনদফতর। জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। পুরুলিয়ার বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, “২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ২০ এপ্রিল আবার চিতাবাঘের ছবি ধরা পড়েছে। পূর্ণবয়স্ক পুরুষ চিতা। এলাকায় মাইকে সতর্ক করার ব্যবস্থা হচ্ছে।’’ আতঙ্কে কাঁটা হয়ে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বনদফতর সূত্রে খবর, আশেপাশের মানুষদের সতর্ক করতে খুব তাড়াতাড়ি মাইকে ঘোষণা শুরু হবে।

আরও পড়ুন: College Admission: দুর্নীতি রুখতে সিন্ধান্ত, কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালুর ভাবনা

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget