এক্সপ্লোর

College Admission: দুর্নীতি রুখতে সিন্ধান্ত, কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালুর ভাবনা

শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সূত্রের খবর, এবার সেই পথে হাঁটতে চলেছে সরকার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দুর্নীতি রোধে এবার কলেজে ভর্তিতে (College Admission) চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন (Online Admission) পদ্ধতি। কলেজে ভর্তির নামে তোলাবাজি কিংবা ইউনিয়নের (College Union) দাদাগিরির অভিযোগ নতুন নয়। শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সূত্রের খবর, এবার সেই পথে হাঁটতে চলেছে সরকার। নবান্নর (Nabanna) তরফে সবুজ সঙ্কেত মেলার পর, আগামী সপ্তাহে বৈঠকে বসছে উচ্চ শিক্ষা দফতর (Education Department)। অতীতে এই উদ্যোগ নেওয়া হলেও, শেষমেশ তা বাস্তবায়িত হয়নি। এবার কী হবে? সেদিকেই নজর শিক্ষামহলের। 

মেধাতালিকা: অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু হলে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে, সবার ক্ষেত্রে বিষয়ভিত্তিক একটাই মেধাতালিকা তৈরি হবে। ফলে সমস্ত পরীক্ষার্থী জানতে পারবেন, কোন কলেজে তাঁর সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে। ফলে তাঁকে আর কোনও দুর্নীতির খপ্পরে পড়তে হবে না, এমনটাই মত শিক্ষাবিদদের একাংশের। 

কলেজে ভর্তির নামে তোলাবাজি কিংবা ইউনিয়নের দাদাগিরির অভিযোগ নতুন নয়। শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সূত্রের খবর, এবার সেই পথে হাঁটতে চলেছে সরকার। কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি।এব্যাপারে নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে বলেও সূত্রের খবর।

এখনও অনলাইনে ভর্তি হয়, তবে সেই ব্যবস্থা কলেজ-ভিত্তিক। সূত্রের খবর, কেন্দ্রীয়ভাবে অনলাইন ব্যবস্থা কার্যকর হলে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে, সবক’টার ক্ষেত্রে বিষয়ভিত্তিক একটাই মেধাতালিকা তৈরি হবে। ফলে সমস্ত প্রার্থী জানতে পারবেন, কোন কলেজে তাঁর সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে। তাঁকে আর কোনও দুর্নীতির খপ্পড়ে পড়তে হবে না।

কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নিয়ে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজ্য সরকারের সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েও, এই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। সেই সময় কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু, এরপর ব্রাত্য বসুর দফতর বদলে যায়। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির উদ্যোগও আর বাস্তবায়িত হয়নি। গতবছর তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর, আবারও শিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু। সেই বৃত্ত কি এবার সম্পূর্ণ হবে? এবার কি কার্যকর হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া? সেটাই দেখার।

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget