এক্সপ্লোর

Bankura : বোর্ড গঠনের পরেই তৃণমূলের সঙ্গ-ত্যাগ, বাঁকুড়ায় 'ঘর ওয়াপসি' কংগ্রেস প্রার্থীর !

Congress : শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের বাঁকুড়া জেলা কার্যালয়ে গিয়ে ফের দলের পতাকা তুলে নেন

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : 'ঘর ওয়াপসি।' পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠনের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের পুরনো দল কংগ্রেসে প্রত্যাবর্তন। কংগ্রেসের (Congress) টিকিটে ভোটে জয়লাভের কয়েকদিনের মাথায় তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আর তাতেই ত্রিশঙ্কু থাকা গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করে রাজ্যের শাসকদল। পুরস্কার হিসাবে 'দলবদলু'-কে দেওয়া হয় উপ প্রধানের পদ। তবে বোর্ড গঠন হতেই 'ঘর ওয়াপসি' ঘটল সেই কংগ্রেস প্রার্থীর। কংগ্রেসের বাঁকুড়া জেলা কার্যালয়ে এসে ফের কাঁধে তুলে নিলেন কংগ্রেসের পতাকা।

বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েত। ভোটের ফলে বেরোলে দেখা যায়, ২১টি আসনের এই গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে পড়েছে। তৃণমূল পায় ১০টি আসন, বিজেপি ৬, সিপিএম ২, নির্দল ২ ও কংগ্রেস ১ টি আসনে জয়লাভ করে। স্বাভাবিকভাবেই ওই পঞ্চায়েতে ম্যাজিক ফিগারে পৌঁছাতে তৃণমূলের প্রয়োজন ছিল আরও এক জয়ী প্রার্থীর সমর্থন। সেক্ষেত্রে কংগ্রেসের টিকিটে জয়ী সন্টু চন্দ তৃণমূলের 'মসিহা' হয়ে ওঠেন। তিনি যোগ দেন তৃণমূলে। পরে ওই পঞ্চায়েতের আরও এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে শাসকদলের বোর্ড গঠন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।

বৃহস্পতিবার ওই দুই জনের হাত ধরে  ত্রিশঙ্কু কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। পুরস্কার হিসাবে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সন্টু চন্দ পান উপ প্রধানের পদ। কিন্তু, বোর্ড গঠনের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের বাঁকুড়া জেলা কার্যালয়ে গিয়ে ফের দলের পতাকা তুলে নেন সন্টু বাবু। তাঁর দাবি, চাপের মুখে পড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু, মনের দিক থেকে তিনি কখনোই কংগ্রেস ছেড়ে যাননি। তাই আবার তিনি কংগ্রেসেই ফিরছেন।

বিষয়টিকে সন্টু চন্দর 'ঘর ওয়াপসি' বলে মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, এটা ভুল সংশোধন। তৃণমূল নেতৃত্ব বিষয়টি জানা নেই বলে এড়ানোর চেষ্টা করেছেন। তবে এমনটা হয়ে থাকলে দল নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে বলে জানান তাঁরা।

প্রসঙ্গত, পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে নানা রকমের ছবি সামনে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান, তো কোথাও বোর্ড গঠনের আগে বিরোধী দলের জয়ী প্রার্থীকে পুরনো মামলার গ্রেফতারি ঘিরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget